ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন, সামাজিক মাধ্যমে হইচই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
আর্লিং হালান্ড (ডানে) ও রুশ মডেল আনাসতাসিয়া কস্ত্রোমিতিনা(বামে)।ছবি: সংগৃহীত

নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ডের মতো চেহারা এমন মিলই রাতারাতি বদলে দিয়েছে এক রুশ তরুণীর জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে হালান্ডকে অনুকরণ করে ভিডিও তৈরি করে এখন তিনি কোটি মানুষের কাছে পরিচিত মুখ।

রুশ মডেল আনাসতাসিয়া কস্ত্রোমিতিনা শুরুতে নিজেই জানতেন না, তার চেহারার সঙ্গে হালান্ডের এতটা মিল রয়েছে। প্রথম বিষয়টি লক্ষ্য করেন তার এক বান্ধবী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে হালান্ডের মতো দেখতে মানুষদের ভিডিও ভাইরাল হতে দেখে তিনিও একই ধরনের কনটেন্ট তৈরি করার সিদ্ধান্ত নেন।

আনাসতাসিয়া বলেন, আর্লিং হালান্ডের সঙ্গে আমার চেহারার মিল আছে, বিষয়টি প্রথম আমার এক বান্ধবী লক্ষ্য করেছিল। পরে দেখলাম, হালান্ডের মতো দেখতে অনেকেই ভিডিও তৈরি করছেন। তখন মনে হলো, আমিও ভিডিও বানাতে পারি। এখন পুরো বিষয়টি বেশ উপভোগ করছি।

এরপর ইনস্টাগ্রামে হালান্ডের অভিব্যক্তি ও বিভিন্ন ভঙ্গি অনুকরণ করে নিয়মিত ভিডিও প্রকাশ করতে থাকেন তিনি। অল্প সময়ের মধ্যেই সেগুলো ব্যাপক সাড়া ফেলে। সম্প্রতি তার একটি ভিডিও ১১ কোটিরও বেশি বার দেখা হয়েছে, যা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এই জনপ্রিয়তার প্রভাব পড়েছে তার পেশাজীবনেও। বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পাচ্ছেন আনাসতাসিয়া। একসময় যিনি শুধুই মডেলিং করতেন, এখন তিনি পরিচিত একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও।

মজার বিষয় হলো, ভাইরাল হওয়ার আগে ফুটবলের প্রতি তার তেমন কোনো আগ্রহই ছিল না। তবে হালান্ডের সঙ্গে চেহারার মিলের কারণেই এখন নিয়মিত নরওয়ের জাতীয় দলের ম্যাচ দেখেন তিনি।

আনাসতাসিয়া বলেন, সত্যি বলতে আগে ফুটবল নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। শুধু হালান্ডের সঙ্গে চেহারার মিল থাকার কারণে এভাবে ভাইরাল হব, তা কখনো ভাবিনি। এই পরিচিতির কারণে বিজ্ঞাপনে কাজের অনেক সুযোগ পাচ্ছি। এখন আমি নিয়মিত নরওয়ের খেলা দেখি।

সামাজিক যোগাযোগমাধ্যমে 'হালান্ডের যমজ' নামে পরিচিত হয়ে ওঠা এই রুশ মডেলের এখন একটি বিশেষ স্বপ্নও রয়েছে। সুযোগ পেলে তিনি আর্লিং হালান্ডের সঙ্গে সরাসরি দেখা করতে চান। শুধু সাক্ষাৎ নয়, নরওয়ের এই ফুটবল তারকার পাশে দাঁড়িয়ে একটি স্মরণীয় ছবিও তুলতে চান তিনি।

আরও পড়ুন

তবে আনাসতাসিয়ার এই ভাইরাল জনপ্রিয়তা কিংবা তার সঙ্গে চেহারার বিস্ময়কর মিলের বিষয়টি আর্লিং হালান্ডের নজরে পৌঁছেছে কি না, তা এখনো জানা যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
জাতীয় দল নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনাকে হারিয়েছে তার দল। এই দুর্দান্ত একটি গোল করে ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে এগিয়ে গেলেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ফারগোনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। এদিন ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করেন অ্যাঞ্জেলো। এই গোলের আগে কিংসলে কোমান পেশির ইনজুরি নিয়ে ১৫ মিনিটে মাঠ ছাড়লে আল নাসর বড় ধাক্কা খায়।  আইমান ইয়াহিয়া তার বদলে মাঠে নামেন। প্রথমার্ধের খেলা যখন শেষ হওয়ার পথে, তখন দলের ব্যবধান বাড়ান রোনালদো। আইমানের কাছ থেকে পাস পেয়ে পর্তুগিজ সুপারস্টার আল নাসরের দ্বিতীয় গোল করেন।  এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। এক হাজারের মাইলফলকে যেতে আর ১৯ গোল দরকার তার। দ্বিতীয়ার্ধে ফারগোনা এগিয়ে যায় আলিশার ওদিলোভের গোলে।  উজবেকিস্তানের ঘুরে দাঁড়ানোর আশায় পানি ঢালে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গো। খেলা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ৩-১ গোলে এগিয়ে যায় আল নাসর। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কোচের সঙ্গে মনোমালিন্য হওয়ার পর রোনালদো মাঝপথে জাতীয় দল ছাড়েন। ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়ার কারণে সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। তবে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি। আরটিভি/এসআর
রোনালদোর আরও এক চমক, হাতছানি দিচ্ছে হাজার গোলের মাইলফলক
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আবুধাবি টেস্টের শেষ দিনে আজ মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এ ছাড়াও মঙ্গলবার (১৩ অক্টোবর) টিভিতে বেশকয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট আবুধাবি টেস্ট, ৫ম দিন বাংলাদেশ-আফগানিস্তান দুপুর ১২টা, টি স্পোর্টস ডারবান টেস্ট, ৫ম দিন দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া বেলা ১-৩০ মি., ট্যাপম্যাড ৩য় টি-টোয়েন্টি পাকিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৭টা, পিটিভি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সাবাহ-স্লাভিয়া প্রাহা রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ১ লেন্স-স্পোর্তিং সিপি রাত ১০-৪৫ মিনিট, সনি টেন ২ আর্সেনাল-লিল রাত ১টা, সনি টেন ১ অ্যাতলেটিকো মাদ্রিদ-ম্যানইউ রাত ১টা, সনি টেন ২ গ্যালাতাসারাই-বার্সেলোনা রাত ১টা, সনি টেন ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
শুরুতেই এবাদত-হাসানের দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নিলেও তৃতীয় উইকেট জুটিতে চোখ রাঙাতে থাকে রহমত শাহ ও সেদিকুল্লাহ আতালের ব্যাট। আবারও সেই জুটি ভেঙে দেন এবাদত। এরপরও ড্রয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান। এদিকে জিততে হলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দরকার আরও ৭ উইকেট। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য তাদের প্রয়োজন ৩৪৭ রান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। টাইগার পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন আব্দুল মালিক। আউট হওয়ার আগে করেন ২ রান। পরের উইকেটে নামা শহীদুল্লাহকে ১৪ রানে আউট করেন হাসান মাহমুদ। দ্রুত দুই উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে চাপ সামলে নেন ওপেনার সেদিকুল্লাহ আতাল ও অভিজ্ঞ রহমত শাহ। দেখে-শুনেই খেলছিলেন এই দুই ব্যাটার। তবে এই জুটি দিন শেষ করতে পারেনি আফগানরা। বাংলাদেশি পেসার এবাদত হোসেনের করা বলে কটবিহাইন্ড হন রহমত। আউট হওয়ার আগে ফিফটি পূর্ণ করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ৫১ রান। এরপর হাশমতউল্লাহ শহীদিকে নিয়ে দিন শেষ করেন আতাল। ১২৬ বলে ৩৫ রানে আতাল ও ২৭ বলে ১৯ রানে হাশমত অপরাজিত থাকেন। এদিকে তৃতীয় দিন শেষ বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটে ২২৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। ৫ রানে অপরাজিত লিটনের সঙ্গে নামেন মিরাজ, তখনও তিনি রানের খাতা খোলেননি। এই দুজনের জুটিতে দ্বিতীয় ইনিংসে দলীয় স্কোর তিনশ পার করেন এবং লিড ছাড়ায় চারশ রানের। লিটন ১৪ ও ২৬ রানে জীবন পেয়ে ৬১ বলে এক টেস্টে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি করেন। একপ্রান্তে দাঁড়িয়ে বেশ আগ্রাসী ছিলেন তিনি। ধীরে এগোতে থাকেন মিরাজ। এর আগে দুইবার জীবন পাওয়া লিটন দ্বিতীয় ইনিংসে ১৮ রান হতেই ৯ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে পৌঁছান। কায়েস আহমেদের বলেই দুইবার জীবন পান তিনি। প্রথমবার স্লিপের ফিল্ডার কামাল ক্যাচ ফেলে দেন। তারপর কায়েস নিজেই ক্যাচ ধরতে ব্যর্থ হন, ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা। ফিফটি করেই থামেননি লিটন। ১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন এই উইকেটকিপার ব্যাটার। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো। এদিকে ফিফটির দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে সফরকারী দল। আরটিভি/ এসকেডি
শেষ দিনে বাংলাদেশের দরকার ৭ উইকেট, ড্রয়ের আশায় আফগানিস্তান
আরও পড়ুন
নোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজ
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভাইয়ের মৃত্যুর ১৫ দিনের মাথায় নরওয়ের রাজকুমারীর মৃত্যু
হালান্ড-এমবাপেকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন ইয়ামাল