images

খেলা / ফুটবল

পেরুতে নাম রাখার শীর্ষে নেইমার, মেসি কত?

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৭:৪৪ পিএম

চলতি বিশ্বকাপে রীতিমতো চমক দেখিয়েছে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। কোয়ার্টার ফাইনাল থেকে দল বাদ পড়লেও আলোচনার কেন্দ্র বিন্দুতে এই সিটিজেন তারকা। এদিকে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে  দলে দলে হাল্যান্ডের নামে সন্তানের নাম রাখছেন পেরুভিয়ানরা। তবে শীর্ষের রয়েছেন নেইমার।

ইংল্যান্ডের বিপক্ষে নরওয়ের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে এমন নামকরণের হিড়িক পড়ে বলে শুক্রবার পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন দপ্তর জানিয়েছে।

নিবন্ধন দপ্তরের মুখপাত্র ইভান তোরেস প্যানামেরিকানা টেলিভিশনকে বলেন, পেরুভিয়ানদের কাছে তাদের সন্তানদের নামকরণে ফুটবল তারকারা অনুপ্রেরণা হিসেবে কাজ করেন।

আরও পড়ুন
LITopy

রিয়াল মাদ্রিদের নাম মুছে ফেললেন ভিনিসিয়ুস, ঘটনা কী

তিনি বলেন, হলান্ডের নামে পেরুর বেশিরভাগ নবজাতকের নাম নিবন্ধন করা হয়েছে বিশ্বকাপ শুরু হওয়ার পরবর্তী সপ্তাহগুলোতে। নরওয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর এ সংখ্যা আরও বেড়ে যায়।

বিশ্বকাপের চলতি আসরে চার ম্যাচে সাতটি গোল করেছেন হাল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ে দুটি গোলই করেন তিনি। প্রথমবারের মত দলকে কোয়ার্টার ফাইনালে নিতে ভূমিকা রাখেন তিনি।

পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন দপ্তরের তথ্য অনুযায়ী, পেরুভিয়ান ভক্তরা ২৫ বছর বয়সি এ ফুটবলারের নামের পদবি বা দ্বিতীয় অংশ ব্যবহার করেছেন ৪৬৮ জন শিশুর নামকরণে। আর পুরো নাম আর্লিং হলান্ড রাখা হয়েছে ৯১ জন শিশুর।

এদিকে ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে, পেরুতে অতীতেও তারকা ফুটবলারের নামে নবজাতকের নামকরণের হুজুগ দেখা গেছে। দেশটি জন্মগ্রহণকারী ৩,৪০২ জনের নাম রাখা হয়েছে ‘মেসি’, এর মধ্যে ২৯২ জন ধারণ করেছে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির পুরো নাম।

পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে পেরুতে নাম রাখা হয়েছে ১,১৮৫ জনের; আর স্পেনের রত্ন খেলোয়াড় লামিন ইয়ামালের নামানুসারে ১,২৪১ জনের নাম রাখা হয়েছে ‘ইয়ামাল’। আর ব্রাজিলের নেইমারের নাম রাখা পেরুভিয়ানের সংখ্যা শুনলে চোখ কপালে উঠতে পারে; ৩৩ হাজার ৮০৯ জন।

আরটিভি/এসআর