ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রিয়াল মাদ্রিদের নাম মুছে ফেললেন ভিনিসিয়ুস, ঘটনা কী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এএফপি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ক্লাব ফুটবলে ফেরার আগে ছুটিতে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। নতুন মৌসুম শুরুর আগে ভিনির রিয়াল মাদ্রিদে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মাঝে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে রিয়াল মাদ্রিদের পরিচয় মুছে আগুনে ঘি ঢেলেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

সোমবার (১৩ জুলাই) এই উইঙ্গারের অ্যাকাউন্টে এমন কিছুই দেখা গেল। এর পেছনের কারণ, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি। এখনও পর্যন্ত ব্রাজিলিয়ান তারকার সঙ্গে নতুন চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি লস ব্লাঙ্কোস।

দীর্ঘদিন ধরেই ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রধান অগ্রাধিকার ছিল তার চুক্তি নবায়ন সম্পন্ন করা।

আরও পড়ুন

এমনকি মাইকেল ওলিসের মতো নতুন তারকা দলে ভেড়ানোর পরিকল্পনার আগেও ভিনিসিয়ুসের বিষয়টি সমাধান করতে চাইছে মাদ্রিদ। কিন্তু ভিনিসিয়ুসের ইন্সটাগ্রাম পোস্ট নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যম ডিফেনসা সেন্ট্রাল-এর দাবি, ভিনিসিয়ুস ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবি কালো রঙে পরিবর্তন করেছেন। বায়ো থেকে রিয়াল মাদ্রিদের নাম সরিয়ে দিয়েছেন এবং ক্লাব-সম্পর্কিত পিন করা পোস্টগুলোও সরিয়ে ফেলেছেন।

তার সাম্প্রতিক পোস্টগুলোতেও রিয়াল মাদ্রিদের উপস্থিতি খুবই সীমিত। কেবল সতীর্থ ডেভিড আলাবা ও দানি কারভাহালের বিদায় উপলক্ষে করা কয়েকটি পোস্টই এখন দেখা যাচ্ছে। তবে এটি প্রথমবার নয়।

এর আগেও গত ডিসেম্বরে সেভিয়ার বিপক্ষে ম্যাচের পর ভিনিসিয়ুস তার প্রোফাইল থেকে রিয়াল মাদ্রিদের বিভিন্ন উল্লেখ সরিয়ে দিয়েছিলেন। তখন সান্তিয়াগো বার্নাব্যুর একাংশের দর্শকের কাছ থেকে দুয়োও শুনতে হয়েছিল তাকে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই পরিবর্তনকে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। ফুটবলাররা প্রায়ই ব্যক্তিগত বা বাণিজ্যিক কারণে নিজেদের প্রোফাইলে পরিবর্তন আনেন, আর ভিনিসিয়ুসও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

বর্তমান চুক্তি অনুযায়ী, ভিনিসিয়ুস ২০২৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ। কিন্তু নতুন চুক্তি না হলে মাদ্রিদকে বড় সিদ্ধান্ত নিতে হবে।

যদি ভিনিসিয়ুস ক্লাবে থাকতে না চান, তাহলে তার বিকল্প হিসেবে মাইকেল ওলিসের মতো একজন গ্যালাক্টিকো তারকা আনার কথা ভাবতে পারে রিয়াল। তবে ভিনিসিয়ুসের উচ্চ বেতন কাঠামো বহাল থাকলে সেই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।

এখন দেখার বিষয়, ভিনিসিয়ুস নতুন চুক্তিতে স্বাক্ষর করে রিয়াল মাদ্রিদেই থাকেন, নাকি চলতি গ্রীষ্মেই তার ভবিষ্যৎ নিয়ে নতুন মোড় আসে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগসহ টিভিতে আজকের খেলা
একযুগ পর তেরেসা ট্রফিতে নামছে রিয়াল মাদ্রিদ, দেখে নিন স্কোয়াড
দরকষাকষির অবসান, রিয়ালের সঙ্গে বিশাল চুক্তি ভিনির
বহুল আলোচিত ‘ভিনিসিয়ুস আইন’ বাতিল