images

খেলা / ফুটবল

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, কখন কিভাবে দেখবেন

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১২:২৮ পিএম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের দর্শকদের উন্মাদনার শেষ নেই। আর মাঠে যদি নামে আর্জেন্টিনা, তাহলে সেই উত্তেজনা যেন কয়েকগুণ বেড়ে যায়। বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

দেশের দর্শকরা ঘরে বসেই টেলিভিশনে ম্যাচটি উপভোগ করতে পারবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

শুধু টিভিতেই নয়, মোবাইল ফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও দেখা যাবে ম্যাচটি। এজন্য নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি, টফি এবং বায়োস্কোপ অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে।

এদিকে, দেশের বিভিন্ন এলাকায় পাড়া-মহল্লায় বড় পর্দায়ও বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা বন্ধু-স্বজনদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে উপভোগ করতে পারবেন আর্জেন্টিনা-ইংল্যান্ডের এই হাইভোল্টেজ লড়াই।

আরও পড়ুন
BANGLADESH-CRICKET-TEAM

প্রথম টি-টোয়েন্টিতে একাদশে থাকছেন যারা

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দুই পরাশক্তির এই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে সমর্থকদের উন্মাদনা। এখন দেখার বিষয়, শেষ হাসি হাসে কে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড।

আরটিভি/এসকে