প্রথম টি-টোয়েন্টিতে একাদশে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১২:১২ পিএম


প্রথম টি-টোয়েন্টিতে একাদশে থাকছেন যারা
ছবি: সংগৃহীত

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ করে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আগের দুই ফরম্যাটে প্রত্যাশিত ফল না পাওয়ায় সংক্ষিপ্ত সংস্করণে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। তবে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েও শক্ত প্রতিপক্ষ হওয়ায় শুরু থেকেই জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। পেস আক্রমণে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানার খেলা প্রায় নিশ্চিত। স্পিন বিভাগে রিশাদ হোসেন থাকছেন মূল ভরসা হিসেবে। উইকেট ও কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত পেসার হিসেবে আব্দুল গাফফার সাকলাইনকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসানকে বেঞ্চে বসতে হতে পারে।

ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে দেখা যেতে পারে সাইফ হাসানকে। তিন নম্বরে পারভেজ হোসেন ইমন, চার নম্বরে অধিনায়ক তাওহীদ হৃদয় এবং পাঁচ নম্বরে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান খেলতে পারেন। অলরাউন্ডার হিসেবে ছয় নম্বরে থাকতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আরও পড়ুন

দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, আবদুল গাফফার সাকলাইন/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে : বেন কারান, ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটরক্ষক), সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টনি মুনিয়োঙ্গা, ক্লিভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission