বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৫:৪৯ পিএম
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। বুলাওয়েতে বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।
নিয়মিত অধিনায়ক লিটন দাস খেলবেন না চোটের জন্য। নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলি রাব্বি। লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।
দুই বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানকে নিয়ে খেলছে বাংলাদেশ। এছাড়া একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
জিম্বাবুয়ের একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।
আরটিভি/এসআর