ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
ফাইল ছবি

বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলতে দুই বৈশ্বিক টুর্নামেন্টের ফরম্যাটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সবশেষ স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক বোর্ড সভায় ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন কাঠামো অনুমোদন করা হয়েছে।

একইসঙ্গে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া এবং সহযোগী সদস্য দেশগুলোর জন্য নতুন একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও অনুমোদন করা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আগের মতোই ১৪ থাকছে। বর্তমান ফরম্যাটে সাতটি করে দুটি গ্রুপে দলগুলো ভাগ হয়ে খেলে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে ওঠে, এরপর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়।

নতুন ফরম্যাটে টুর্নামেন্ট শুরু হবে একটি নতুন ‘সুপার সিরিজ’ দিয়ে।

প্রথম ধাপ: সুপার সিরিজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১২, ১৩ ও ১৪ নম্বর দলকে নিয়ে হবে তিন দলের একটি রাউন্ড-রবিন প্রতিযোগিতা। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে এবং শীর্ষস্থান অর্জনকারী দল মূল টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে জায়গা করে নেবে।

দ্বিতীয় ধাপ: গ্রুপ পর্ব

এরপর ছয়টি করে দল নিয়ে দুটি গ্রুপ হবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল সরাসরি সুপার ৭-এ উঠবে। তাদের সঙ্গে যোগ দেবে দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সেরা একটি দল।

তৃতীয় ধাপ: সুপার ৭

এই নতুন পর্বে সাতটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দলের সামনে থাকবে ছয়টি করে ম্যাচ। এখান থেকেই নির্ধারিত হবে সেমিফাইনালিস্ট চারটি দল। সেমিফাইনালে প্রথম দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে, আর দ্বিতীয় দল খেলবে তৃতীয় দলের বিপক্ষে। এরপর দুই বিজয়ী দল খেলবে ফাইনালে। এই ফরম্যাটের ফলে টুর্নামেন্টের একেবারে প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচের গুরুত্ব থাকবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বল টেম্পারিংয়ের অভিযোগে চাপে নাথান লায়ন
কেপটাউন টেস্টের বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে অস্ট্রেলীয় ক্রিকেট। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে। আর সেই ঘটনায় জড়িয়ে পড়েছে অভিজ্ঞ স্পিনার নাথান লায়নের নাম। অস্ট্রেলীয় সাংবাদিক জেরার্ড হোয়াটলির তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্ট চলাকালে দলের এক সিনিয়র ক্রিকেটার সতীর্থদের কাছে জানতে চেয়েছিলেন, ‘মিন্ট আছে কার কাছে? বলের কাজটা আজ কে করবে?’ অভিযোগ রয়েছে, ওই ক্রিকেটার ছিলেন নাথান লায়ন। স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির কয়েক দিন পরই এমন ঘটনা ঘটেছিল বলে দাবি করা হচ্ছে। লায়নের কথায় এক সতীর্থ আপত্তি জানিয়ে বলেছিলেন, ‘মজা করছো নাকি? সেই কাজ আর করছি না আমরা!’ এমনকি তৎকালীন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারও বিষয়টি নিয়ে লায়নকে সতর্ক করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে। এদিকে নতুন করে বিতর্ক সামনে আসার পর অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছেন ৩৯ বছর বয়সি এই স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের কোনোটিতেই জায়গা পাননি তিনি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেও দল থেকে বাদ পড়ার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা একটি স্বাধীন ফোরামে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন। তবে লায়নের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। সব মিলিয়ে নতুন এই অভিযোগ অস্ট্রেলীয় ক্রিকেটে পুরোনো বল টেম্পারিং বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেটে নাথান লায়নের অবস্থান ও ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তৈরি হতে পারে। আরটিভি/এসকে
বল টেম্পারিংয়ের অভিযোগে চাপে নাথান লায়ন
শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি
বাইশগজে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকে যেন জিততেই ভুলে গেছে টাইগাররা। ডারউইন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১০ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি শান্ত-লিটনরা।
শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি
বৈভব সূর্যবংশীকে নিয়ে পিটারসেনের বড় ভবিষ্যদ্বাণী 
ভারতের বিস্ময়বালক ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তার বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যেই টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৫০০ রান করার অবিশ্বাস্য কীর্তি গড়তে পারেন মাত্র ১৫ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটার।
বৈভব সূর্যবংশীকে নিয়ে পিটারসেনের বড় ভবিষ্যদ্বাণী 
চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়, এবার ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা
দীর্ঘ পাঁচ মাসের চোটের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন জাতীয় দলের গতি তারকা নাহিদ রানা। তবে মাঠে ফেরার আগেই নতুন ধাক্কা খেলেন এই ডানহাতি পেসার।
চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়, এবার ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার কোচিং অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের (ডিএসজি) প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।
এবার প্রধান কোচের দায়িত্বে কেইন উইলিয়ামসন
আরও পড়ুন
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে