images

খেলা / ফুটবল

বিশ্বকাপের ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে স্পেনের রাজপরিবার

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৭:১৪ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা এখন চরমে। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই মহারণ শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, আকর্ষণ করছে রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদেরও।

স্পেনের রাজপ্রাসাদ নিশ্চিত করেছে, জাতীয় দলকে সমর্থন জানাতে ফাইনাল ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন দেশটির রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া। তারা মেটলাইফ স্টেডিয়াম থেকেই স্পেনের শিরোপা লড়াই উপভোগ করবেন।

জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজপরিবারের উপস্থিতি নতুন নয়। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের ম্যাচেও গ্যালারিতে ছিলেন রাজা ষষ্ঠ ফিলিপ। এবার ফাইনালে পুরো রাজপরিবারের উপস্থিতি স্প্যানিশ ফুটবলারদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।

পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে এবং ছয়টি ক্লিন শিট রেখে বিশ্বকাপের ইতিহাসে নতুন নজির গড়েছে। শক্তিশালী রক্ষণভাগ ও ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তারা টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকেছে।

আরও পড়ুন
messi--nd-yamal

টিকি-টাকার লড়াইয়ে কে এগিয়ে আর্জেন্টিনা নাকি স্পেন, জমে উঠেছে আলোচনা

এখন স্পেনের সামনে ইতিহাস গড়ার সুযোগ। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে মাঠে। ফলে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন চরমে।

আরটিভি/এসকে