ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

টিকি-টাকার লড়াইয়ে কে এগিয়ে আর্জেন্টিনা নাকি স্পেন, জমে উঠেছে আলোচনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন টিকি-টাকার লড়াইয়ে এগিয়ে কে, আর্জেন্টিনা নাকি স্পেন?

টিকি-টাকার কথা উঠলেই সবার আগে আসে স্পেনের নাম। ছোট ছোট নিখুঁত পাস, বলের দখলে প্রতিপক্ষকে চাপে রাখা এবং ধৈর্যের সঙ্গে আক্রমণ গড়ে তোলার দর্শনেই একসময় বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করেছিল লা রোহা। এবারও সেই পরিচিত ফুটবল দর্শন নিয়েই বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন।

তবে তাদের সামনে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা এবারের টুর্নামেন্টেও দারুণ পাসিং ফুটবল উপহার দিয়েছে। ফলে টিকি-টাকার জনক স্পেনকে এবার নিজেদেরই শক্তির জায়গায় কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে লা আলবিসেলেস্তেরা।

টুর্নামেন্টের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি সফল পাস করেছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত দলটি সফলভাবে ৪ হাজার ২০৭টি পাস সম্পন্ন করেছে। শুধু বলের দখলই নয়, সেই পাসিংকে কার্যকর আক্রমণে রূপ দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ফাইনালের আগে পর্যন্ত তারা করেছে ১৯টি গোল। এছাড়া ছয়বার তাদের শট পোস্ট বা ক্রসবারে লেগেছে, যা আক্রমণে ধারাবাহিক আধিপত্যেরই প্রমাণ।

অন্যদিকে, সফল পাসের সংখ্যায় খুব বেশি পিছিয়ে নেই স্পেন। তারা সম্পন্ন করেছে ৪ হাজার ১৮টি সফল পাস। তবে আক্রমণের চেয়ে রক্ষণেই বেশি নজর কেড়েছে স্প্যানিশরা। পুরো টুর্নামেন্টে তারা হজম করেছে মাত্র একটি গোল এবং ছয়টি ম্যাচে প্রতিপক্ষকে গোলশূন্য রেখে ক্লিন শিট ধরে রেখেছে।

সংখ্যার বিচারে আক্রমণে স্পষ্টভাবে এগিয়ে আর্জেন্টিনা, আর রক্ষণে একচেটিয়া আধিপত্য স্পেনের। ফলে বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে টুর্নামেন্টের সবচেয়ে কার্যকর আক্রমণভাগের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগের লড়াই।

ফুটবলীয় দর্শনের দিক থেকেও দুই দলের মধ্যে রয়েছে বেশ মিল। উভয় দলই বলের দখল ধরে রেখে ছোট ছোট পাসের মাধ্যমে খেলা নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। তবে পার্থক্যটা তৈরি হয় ফাইনাল থার্ডে। আর্জেন্টিনা তুলনামূলক দ্রুত আক্রমণ গড়ে তুলে সুযোগ পেলেই ফিনিশিংয়ে মনোযোগ দেয়। অন্যদিকে স্পেন ধৈর্যের সঙ্গে বল ঘুরিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফাঁকা জায়গা তৈরি করে আক্রমণ সাজায়।

আরও পড়ুন

সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনার কেন্দ্রে এখন টিকি-টাকার দুই ভিন্ন রূপ। আর্জেন্টিনার গতিময় ও কার্যকর আক্রমণ কি স্পেনের দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারবে, নাকি নিজেদের ঐতিহ্য ধরে রেখে টিকি-টাকার শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করবে লা রোহা সেই উত্তর মিলবে মহারণের ৯০ মিনিটেই।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
আরও পড়ুন
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
ইংল্যান্ড-স্পেনের খেলাসহ টিভিতে আজকের খেলা
১১টি কলমে ‘শৈল্পিক’ নকল, প্রশংসা করলেন শিক্ষক! 
লা ফুয়েন্তের সঙ্গে বড় চুক্তি স্পেনের