images

খেলা / ফুটবল

বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে, অংশ নিয়েছে ৭৫০ দম্পতি

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১০:২৭ এএম

আর মাত্র একদিন পর স্পেন-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এই মেগা ফাইনালকে সামনে রেখে প্রেম ও ফুটবলের মেলবন্ধনের জন্য মেক্সিকোর গুয়াদালাহারা শহরে গণবিয়ের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) ফিফা ফ্যান ফেস্টিভ্যাল প্রাঙ্গণে আয়োজিত গণবিয়েতে অংশ নিয়েছে ৭৫০ দম্পতি। এই বিশেষ অনুষ্ঠানে ফুটবলের প্রতি ভালোবাসা এবং জীবনের নতুন অধ্যায় করেছে তারা।

AFP__20260718__C2HQ7BP__v1__HighRes__MexicoFblWc2026Wedding

এই গণবিয়ের অনুষ্ঠানের প্রথাগত বিয়ের পোশাকের পাশাপাশি অনেক দম্পতিকেই তাদের প্রিয় ফুটবল দলের জার্সি এবং মেক্সিকো জাতীয় ফুটবল দলের ঐতিহ্যবাহী সবুজ জার্সি পরে বিয়েতে অংশ নিতে দেখা যায়।

আরও পড়ুন
Lpy

বিশ্বকাপ ফাইনালের আগে দাবানলের ধোঁয়া নিয়ে মহাদুশ্চিন্তায় ট্রাম্প প্রশাসন!

বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিরা একে অপরকে চুম্বন করে এবং উপস্থিত স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।

AFP__20260718__C2HQ7BQ__v1__HighRes__MexicoFblWc2026Wedding

বিয়েতে অংশ নেওয়া এক মেক্সিকান দম্পতি তাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তারা দীর্ঘদিন ধরেই বিয়ের কথা ভাবছিলেন কিন্তু উপযুক্ত সুযোগ পাচ্ছিলেন না। বিশ্বকাপের এই ফুটবল উন্মাদনার মাঝে নিজেদের এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

আরেক নবদম্পতি জানান, এই আয়োজনের মাধ্যমে তাদের জীবনের দুটি বড় ভালোবাসার মিলন ঘটেছে—একটি হলো ফুটবলের প্রতি ভালোবাসা, আর অন্যটি হলো নিজেদের জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা। 

AFP__20260718__C2HQ7BT__v1__HighRes__MexicoFblWc2026Wedding

মেক্সিকান হিসেবে তারা নিজেদের ফুটবল দল নিয়ে গর্ব প্রকাশ করেন এবং জানান যে দলের জন্য তারা বরাবরই সমর্থন জুগিয়ে যাবেন।

অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই বিশেষ দিনে আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে মোট ৭৫০টি জুটি নিবন্ধন করেছিলেন। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই জুটিদের আইনি ও সামাজিক বিবাহ সম্পন্ন হয়, যা বিশ্বকাপের আমেজে শহরটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

আরটিভি/এসআর