ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের আগে দাবানলের ধোঁয়া নিয়ে মহাদুশ্চিন্তায় ট্রাম্প প্রশাসন!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৯:১২ এএম
ছবি: এএফপি

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার (১৯ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কানাডার দাবানলের ধোঁয়া।

যুক্তরাষ্ট্রের একটি বড় অংশের আকাশ কানাডার দাবানলের ধোঁয়ায় ঢেকে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ফিফা।

হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, জাতীয় আবহাওয়া পরিষেবার বিশেষজ্ঞদের সাথে নিয়ে তারা সার্বক্ষণিক পরিস্থিতি মনিটর করছেন।

আরও পড়ুন

কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে ৮৮৮টি দাবানল জ্বলছিল, যার বেশিরভাগই নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে অন্টারিওতেই ১৯০টির বেশি আগুন জ্বলছিল, অনেকগুলোই নিয়ন্ত্রণের বাইরে।

তাই দাবানলের ধোঁয়া নিয়ে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্র। কারণ, ইতিহাসের বৃহত্তম এই বিশ্বকাপের ফাইনাল দেখতে মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন প্রায় ৮০ হাজারেরও বেশি দর্শক।

এ ছাড়াও ভিআইপি গ্যালারিতে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টে এটিই হবে ট্রাম্পের উপস্থিত থাকা একমাত্র ম্যাচ। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে ফাইনাল উপভোগ করতে আসবেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমও।

উল্লেখ্য, ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার লক্ষ্যে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে, ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে মরিয়া স্প্যানিশরা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে গুগল রেটিংয়ে সবচেয়ে এগিয়ে লিভারপুলের অ্যানফিল্ড। ৫৪ হাজার ৫৪৬টি ভোটের ভিত্তিতে ঐতিহাসিক এই স্টেডিয়ামের রেটিং ৪.৭। একই রেটিং পেয়েছে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম ও নটিংহাম ফরেস্টের সিটি গ্রাউন্ড। তবে ভোটের সংখ্যা বেশি হওয়ায় অ্যানফিল্ডকে তালিকার শীর্ষে রাখা হয়েছে।
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে? এই প্রশ্ন আসলেই স্বাভাবিকভাবেই মুখে চলে আসে রোনালদো-মেসির নাম। তবে এবার জানা গেল ভিন্ন তথ্য। এই দুই ফুটবল কিংবদন্তি ছাড়াও ধনী ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ফাইক বলকিয়াহ। জানা গেছে,  ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের একজন সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে খেলেন। এছাড়াও ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পারিবারিক সম্পদের কারণেই ফুটবল বিশ্বে তাকে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে বিবেচনা করা হয়।  রাজপরিবারের সঙ্গে এই ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের কারণেই এত বিশাল পরিমাণ ধন-সম্পদের মালিক তিনি। সম্প্রতি তাকে নিয়ে আলোচনা তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ। থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলে আর নবায়ন করেনি। যে কারণে বর্তমানে ফ্রি এজেন্ট ফাইক বলকিয়াহ। যার ফলে ফুটবল অঙ্গনে নতুন করে বাড়তি আলোচনা তৈরি করেছে তার অঢেল সম্পত্তি।  আরটিভি/এসআর  
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ায়। এই টুর্নামেন্ট নিয়ে ভক্তদের অনেক আশা থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়াকে দলের জন্য বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাফুফেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। হামজা চৌধুরী বলেন, এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি। আমাদের চেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া একটি বড় বিষয়। দলের লক্ষ্য নিয়ে তার ভাষ্য, আমাদের মূল লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা কাউকে ভয় পাই না এবং আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া, এখান থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। প্রতিপক্ষ দল ও সুবিধা নিয়ে কথা বলতে গিয়েইন্দোনেশিয়ার পরিবেশ, অনুশীলনের মাঠ এবং আতিথেয়তার প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি অন্যান্য উদীয়মান ও তরুণ খেলোয়াড়দের প্রশংসাও করেন তিনি। তিনি আরও জানান, পুরো দলের মনোযোগ এখনও শুক্রবারের ম্যাচের দিকে। সব ফুটবলাররা বেশ ইতিবাচক মানসিকতায় রয়েছে। আরটিভি/এসআর
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা