images

খেলা / ফুটবল

টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ আর্জেন্টিনার সামনে

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৪:৪৬ পিএম

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে। তবে এই অর্জনের মধ্যেই সামনে এসেছে একটি পুরোনো পরিসংখ্যান, যেটিকে অনেকেই ‘র‌্যাঙ্কিং অভিশাপ’ বলে থাকেন।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করার পাশাপাশি ২৬.৯০ রেটিং পয়েন্ট যোগ করে আর্জেন্টিনার মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৭০.৩৭। ফলে তারা স্পেনকে পেছনে ফেলে আবারও র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছে। স্পেনের বর্তমান পয়েন্ট ১৯৬৫.৬১।

অন্যদিকে, সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শীর্ষস্থান হারিয়েছে ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা ছিল এক নম্বরে, পরে ফ্রান্স সেই স্থান দখল করলেও শেষ পর্যন্ত আবার শীর্ষে ফিরেছে লিওনেল মেসির দল।

১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালুর পর থেকে একটি কৌতূহলোদ্দীপক পরিসংখ্যান দেখা যায় বিশ্বকাপ শুরুর সময় বা টুর্নামেন্ট চলাকালে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি।

উল্লেখযোগ্য উদাহরণগুলো হলো: 

১৯৯৪: শীর্ষে থাকা জার্মানি বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।

১৯৯৮: এক নম্বর ব্রাজিল ফাইনালে ফ্রান্সের কাছে হারে।

২০০২: শীর্ষে থাকা ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।

২০০৬: ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়।

২০১০: এক নম্বর ব্রাজিল শিরোপা জিততে ব্যর্থ হয়।

২০১৪: শীর্ষে থাকা স্পেন গ্রুপ পর্বেই বিদায় নেয়।

২০১৮: র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জার্মানি গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে।

২০২২: শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়, আর শিরোপা জেতে আর্জেন্টিনা।

পরিসংখ্যান অনুযায়ী, র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলের বিশ্বকাপ জয়ের নজির নেই। তবে এটি কেবল একটি ঐতিহাসিক ধারা বা কাকতালীয় পরিসংখ্যান এর সঙ্গে ম্যাচের ফলাফলের কোনো বৈজ্ঞানিক বা আনুষ্ঠানিক সম্পর্ক নেই।

আরও পড়ুন
LIopy

বিশ্বকাপের হতাশা ভুলে অনুশীলনে ফিরলেন নেইমার

এখন প্রশ্ন একটাই ফিফা র‌্যাঙ্কিংয়ের এই দীর্ঘদিনের ‘অভিশাপ’ ভেঙে কি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়তে পারবে আর্জেন্টিনা, নাকি আবারও অটুট থাকবে সেই পরিসংখ্যান? উত্তর মিলবে ফাইনালের মঞ্চেই।

আরটিভি/এসকে