ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের হতাশা ভুলে অনুশীলনে ফিরলেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তাই বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আবারও ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তিনি।

সম্প্রতি সান্তোসের ঐতিহ্যবাহী সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

তবে অনুশীলনে ফেরার প্রথম দিনেই মাঠে নামেননি নেইমার। সময় কেটেছে জিমনেসিয়ামে ঘাম ঝরিয়ে এবং ফিজিওলজিক্যাল ল্যাবে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে। অবনমনের শঙ্কায় থাকা সান্তোসের জন্য তার এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।

আরও পড়ুন

সম্প্রতি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে বোটাফোগোর কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে সান্তোস। ম্যাচে আলভারো বারিয়ালের গোলে সমতায় ফিরলেও যোগ করা সময়ে গোল হজম করে হার এড়াতে পারেনি দলটি। ফলে অবনমন অঞ্চলের কাছাকাছিই অবস্থান করছে ক্লাবটি।

এমন কঠিন সময়েই অনুশীলন কেন্দ্রে নেইমারের উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সান্তোসের ১০ নম্বর জার্সিধারী এই ফুটবলার মাঠের অনুশীলনে অংশ না নিলেও ইনডোর ওয়ার্কআউটের পাশাপাশি ফিটনেস মূল্যায়নের বিভিন্ন ধাপ সম্পন্ন করেছেন।

গত ১৭ মে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। নিও কিমিকা অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল তার দল। ওই ম্যাচের পরদিনই ব্রাজিল জাতীয় দলে ডাক পান তিনি।

চলতি মৌসুমের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা নেইমার প্রায় দুই মাস ধরে ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলেননি। এই সময়ের মধ্যে তিনি ব্রাজিলের হয়ে নিজের চতুর্থ বিশ্বকাপে দুটি ম্যাচে অংশ নেন এবং পেনাল্টি থেকে একটি গোল করেন।

ক্লাবের হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও জাতীয় দলের জার্সিতে ৮০ গোল করা নেইমার এখনো ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েনসের বিপক্ষে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ২০তম রাউন্ডের ম্যাচেই আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যেতে পারে ব্রাজিলের এই মহাতারকাকে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে প্রোটিয়াদের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারেনি টাইগাররা।
ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে থাকছে নতুন চমক। আগের ফরম্যাটের পরিবর্তে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে কোপা আমেরিকার ৪৯তম আসরের। আয়োজক হিসেবে আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে কনমেবল। এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও দেশটিতে অনুষ্ঠিত হয়েছিল এই মহাদেশীয় প্রতিযোগিতা। এবারের আসরে কনমেবলের ১০টি দলের সঙ্গে অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। অর্থাৎ মোট ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা করে নেবে মূল আসরে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত। কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতেই ছয়টি দল বাছাই করা হবে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত। এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশ নিয়েছে। দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও খেলেছে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছে আয়োজকরা। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, এখন সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর। আরটিভি/এসকে
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
যুবরাজের ফোনেই বদলে গেলেন বৈভব, ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না ১৫ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীর। একের পর এক ইনিংসে ব্যর্থ হচ্ছিলেন, নিজের সামর্থ্য নিয়েও হয়তো কিছুটা সংশয়ে ছিলেন এই তরুণ ব্যাটার।
যুবরাজের ফোনেই বদলে গেলেন বৈভব, ৫৩ বলে ২০৪ রানের বিশ্বরেকর্ড
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
জামাল মুসিয়ালার স্নায়বিক সমস্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুসিয়ালার সঙ্গে নতুন চুক্তি করার সময় তার অসুস্থতার বিষয়ে কিছুই জানত না ক্লাব কর্তৃপক্ষ।
মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বায়ার্ন মিউনিখ
আইপিএলের নিলামে নাম লেখালেন বাংলাদেশি ১২ ক্রিকেটার
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। এই নিলামের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তবে আইপিএলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। সবশেষ নিলাম থেকে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনার রেশ আরও দূর গড়ায়। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশই নেয়নি দলটি। তবে এবার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ। এবারের নিলামের প্রাথমিক তালিকায় আছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের জন্য রাখা হয়েছে ২৫টি জায়গা। আরটিভি/এসআর
আইপিএলের নিলামে নাম লেখালেন বাংলাদেশি ১২ ক্রিকেটার
আরও পড়ুন
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’
৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার