images

খেলা / ফুটবল

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতালেন আইশোস্পিড

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ১২:৪৮ এএম

বিশ্বকাপের ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করলেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে ফুটবল, সংস্কৃতি ও সংগীতের মিশেলে ৪৮টি অংশগ্রহণকারী দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আগেই জানা গিয়েছিল, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ। তবে সবার নজর কাড়েন আইশোস্পিড। ইউটিউবে ৫৮ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকা এই কনটেন্ট ক্রিয়েটর মঞ্চে পরিবেশন করেন তার মৌলিক গান চ্যাম্পিয়ন্স, যা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ।

আরও পড়ুন
ON_copy

ফাইনালের একাদশে বড় চমক দিলেন স্কালোনি

নিয়ন রঙের পোশাক পরা নৃত্যশিল্পীদের সঙ্গে তার পারফরম্যান্স স্টেডিয়ামের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। তবে অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক দর্শক অনুষ্ঠানটিতে সৃজনশীলতার ঘাটতি আছে বলে মন্তব্য করেন। 

কেউ কেউ প্রশ্ন তোলেন, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে একজন কনটেন্ট ক্রিয়েটরকে পারফর্ম করার সুযোগ দেওয়ার যৌক্তিকতা নিয়েও।

একজন দর্শক এক্সে লিখেছেন, এত বড় আয়োজন, কিন্তু সৃজনশীলতা খুবই কম ছিল। আরেকজন মন্তব্য করেন, 'কয়েক বছর আগে কেউ যদি বলত আইশোস্পিড বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গান গাইবে, বিশ্বাসই করতাম না।

এদিকে সমাপনী অনুষ্ঠানের আগে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। 

ফলে স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পাশাপাশি ফিফার টিকিট স্ক্যানিং ব্যবস্থায় কিছু প্রযুক্তিগত সমস্যার খবরও পাওয়া গেছে।

আরটিভি/এসআর