ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফাইনালের একাদশে বড় চমক দিলেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১১:২৬ পিএম

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তারা।

ফাইনাল ম্যাচে রাইটব্যাক বদলে ফেলেছেন স্কালোনি। নাহুয়েল মলিনার জায়গায় এসেছেন গঞ্জালো মন্তিয়েল। অ্যাতলেটিকো মাদ্রিদ খেলোয়াড় শেষ ম্যাচে সুবিধা করতে পারেননি। তার প্রান্ত দিয়েই ইংল্যান্ডের গোল এসেছিল।

আরও পড়ুন

অন্যদিকে রিভার প্লেট ডিফেন্ডার দ্বিতীয়ার্ধে বদলি নেমে নিজের সেরা ম্যাচ খেলেছেন। তারই পুরস্কার হিসেবে ফাইনালের মূল একাদশে তিনি। আর্জেন্টিনার লাইনআপে আরেকটি পরিবর্তন রদ্রিগো দে পলের অন্তর্ভুক্তি। সেমিফাইনালে শুরুর একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি।

জিউলিয়ানো সিমিওনের জায়গায় খেলবেন এই মিডফিল্ডার। শেষ পরিবর্তনে চমক রয়েছে। বাদ পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস। শারীরিকভাবে শতভাগ ফিট নয় তিনি। তার জায়গা নিয়েছেন নিকোলাস গঞ্জালেজ। ইংল্যান্ডের বিপক্ষে বদলি নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন তিনি।

আর্জেন্টিনা একাদশ: গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ; ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; মিডফিল্ডার: রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ; ফরোয়ার্ড: লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। একই সঙ্গে স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচে স্টেডিয়ামের একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি। গত মার্চে মিসরের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতিমূলক ম্যাচে এ ঘটনা ঘটে। বার্সেলোনার কাছে লা লিগার ক্লাব এস্পানিওলের হোম ভেন্যু আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলশূন্য ড্র হওয়া ম্যাচে স্পেনের কয়েকজন সমর্থক দুই দফায় ইসলামবিদ্বেষী স্লোগান দেন। ম্যাচে সমর্থকদের ‘যে লাফাবে না, সে মুসলিম’এমন স্লোগান দিতে শোনা যায়। দ্বিতীয়বার একই স্লোগান দেওয়ার পর স্টেডিয়ামের ঘোষক সমর্থকদের সতর্ক করেন। এ সময় স্কোরবোর্ডে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বার্তাও প্রদর্শন করা হয়। ঘটনাটির নিন্দা জানান স্পেনের মুসলিম ফুটবলার লামিনে ইয়ামাল। তিনি এ ধরনের স্লোগানকে অসম্মানজনক ও অসহনীয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের ‘অজ্ঞ ও বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেন। ঘটনার পরদিনই তদন্ত শুরু করে স্প্যানিশ পুলিশ। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে ফিফা। এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে ফিফার শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে ভিন্ন যুক্তি তুলে ধরে আরএফইএফ। ফেডারেশনটির দাবি, ‘মুসলিম’ শব্দটি নিজে থেকে অপমানজনক বা অবমাননাকর নয়। তাদের মতে, সমর্থকদের আচরণ মূল্যায়নের ক্ষেত্রে ফিফার ১৫ নম্বর ধারার পরিবর্তে ১৭ নম্বর ধারা প্রয়োগ করা উচিত। ফিফার ১৫ নম্বর ধারায় বৈষম্য ও বর্ণবাদী আচরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ১৭ নম্বর ধারায় রাজনৈতিক, মতাদর্শিক, ধর্মীয় বা আপত্তিকর বার্তার বিষয়টি বিবেচনা করা হয়। সূত্র: রয়টার্স আরটিভি/এসকে
সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার জরিমানা
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
বাবা রাহুল দ্রাবিড়ের পরিচিতি ‘দ্য ওয়াল’, তবে ব্যাট হাতে আগ্রাসী অন্বয় দ্রাবিড় যেন ঠিক উল্টো পথের যাত্রী। ১০০ বলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে এবার আলোচনায় ভারতের সাবেক অধিনায়কের ছোট ছেলে।
ব্যাট হাতে ঝড় তুললেন দ্রাবিড়পুত্র অন্বয়
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির অভিযোগ, নিজেদের কর্মকৌশলের সঙ্গে নাৎসি জার্মানির প্রচারণাপদ্ধতির তুলনা করে গুরুতর সীমা লঙ্ঘন করেছেন তেবাস।
কর্মকৌশলকে নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সমালোচনার মুখে ইনফান্তিনো
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
লিওনেল মেসিকে ছাড়াই নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
আরও পড়ুন
মেসি ছাড়া আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা