images

খেলা / ফুটবল

স্পেনকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিলেন ঘানার ধর্মীয় নেতা

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৩:৫৭ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঘানার ধর্মীয় নেতা প্রফেট এরিক বোয়াহেন উচে। দাবি করা হচ্ছে, তিনি ২০২৫ সালের ডিসেম্বরে স্পেনকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন।

ঘানার রেইন হাউস চ্যাপেলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রফেট উচে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর দেওয়া এক বক্তব্যে নাকি বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপে স্পেনই শিরোপা জিতবে। বিশ্বকাপ ফাইনালের আগে তিনি আবারও নিজের সেই পূর্বাভাসের পক্ষে অবস্থান নেন বলে বিভিন্ন সামাজিকমাধ্যম পোস্টে দাবি করা হয়েছে।

১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রফেট উচের কথিত ভবিষ্যদ্বাণীর ভিডিও এবং বিভিন্ন পোস্ট।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালের সময় নিজের বাসভবনে ঘনিষ্ঠজনদের সঙ্গে ম্যাচ দেখছিলেন প্রফেট উচে। স্পেনের জয় নিশ্চিত হওয়ার পর সেখানে উল্লাস শুরু হয়। উপস্থিতরা এটিকে তার পূর্বাভাসের বাস্তবায়ন হিসেবে উদযাপন করেন।

ফাইনালের আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়েও মন্তব্য করেছিলেন প্রফেট উচে। ইয়ামালের ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের ঘটনাকে তিনি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে দাবি করেন, এটি স্পেনের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে কিছু ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন তুলে রাজনৈতিক প্রভাবের অভিযোগও করেন। তবে তিনি কোনো নির্দিষ্ট ম্যাচের নাম বা প্রমাণ উপস্থাপন করেননি।

আরও পড়ুন
yamal

বিশ্বকাপ জিতলেন ইয়ামাল, এবার কি রাখবেন সেই প্রতিশ্রুতি

এদিকে প্রফেট উচের এসব দাবি বা ভবিষ্যদ্বাণীর পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। ফিফাও এ বিষয়ে কোনো মন্তব্য বা সমর্থন দেয়নি। ফলে সামাজিকমাধ্যমে অনেকেই ঘটনাটিকে বিস্ময়কর বলে উল্লেখ করলেও, অন্যদের মতে এটি নিছক কাকতালীয় ঘটনা হতে পারে।

আরটিভি/এসকে