ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ জিতলেন ইয়ামাল, এবার কি রাখবেন সেই প্রতিশ্রুতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এই বিস্ময় বালক। তবে শিরোপা জয়ের আনন্দের পাশাপাশি এখন আলোচনায় উঠে এসেছে বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের দেওয়া তার এক মজার প্রতিশ্রুতি।

বিশ্বকাপ শুরুর আগে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেছিলেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। একই সঙ্গে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে ভক্তদের জন্য ১০০টি দামি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দেন তিনি।

এখন স্পেন বিশ্বকাপ জয়ের পর ভক্তদের একটাই অপেক্ষা কবে থেকে নিজের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবেন ইয়ামাল।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। শিরোপা জয়ের পাশাপাশি এই আসরে গড়েছেন একাধিক রেকর্ডও। মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে তিনি বিশ্বকাপজয়ী ইতিহাসের চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন।

এছাড়া বিশ্বকাপের ফাইনালে খেলা তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলারও এখন ইয়ামাল। তার সামনে রয়েছেন শুধু ব্রাজিলের কিংবদন্তি পেলে, যিনি ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিন বয়সে ফাইনাল খেলেছিলেন, এবং ইতালির জুসেপ্পে বারগোমি, যিনি ১৯৮২ সালে ১৮ বছর ২০১ দিন বয়সে এই কীর্তি গড়েন।

আরও একটি অনন্য রেকর্ড নিজের করে নিয়েছেন স্পেনের এই তরুণ। ইতিহাসের প্রথম টিনএজার হিসেবে একই সঙ্গে উয়েফা ইউরো ও ফিফা বিশ্বকাপ দুই শিরোপাই জয়ের কৃতিত্ব দেখিয়েছেন ইয়ামাল।

চলতি বিশ্বকাপে শুরুতে চোটের সঙ্গে লড়াই করলেও পুরো টুর্নামেন্টজুড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। প্রতিপক্ষের রক্ষণভাগে ধারাবাহিক চাপ সৃষ্টি করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই উইঙ্গার।

আরও পড়ুন

এখন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভক্তদের নজর মাঠের বাইরেও। তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কাটার প্রতিশ্রুতি এবং ১০০টি বিটস হেডফোন উপহার দুই ঘোষণাই কবে বাস্তবায়ন করেন, সেটিই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ