বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০৪:৩৭ পিএম
বিশ্বকাপ শুরুর আগেই ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়েছেন পেপ গার্দিওয়ালা। এখনও কোনো ক্লাবের সঙ্গে চুক্তিও করেননি। তবে গুঞ্জন রয়েছে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন এই কিংবদন্তি কোচ।
এ বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান জিওভান্নি মালাগোর। গার্দিওলাকে নিয়ে আলোচনার কথা স্বীকার করেছেন তিনি।
সম্প্রতি ‘ক্রোনাকে দি স্পোলেতোইও’র ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন তিনি।
ম্যানচেস্টার সিটির সাবেক এই কিংবদন্তি কোচের জন্য জাতীয় দলের বেতনের বাজেট বাড়ানো সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে মালাগোর বলেন, হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে এটি ব্যতিক্রম হতেই পারে।
তবে এই চুক্তিতে বেশকিছু অনিশ্চয়তার কথাও জানিয়েছেন এই ইতালিয়ান ফুটবল প্রধান। তার ভাষ্য, আমি বিস্তারিত বলছি না, তবে বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না। তারপরও আমি বিশ্বাস করি আমরা সঠিক পথেই চেষ্টা করেছি। তার সাথে আলোচনার দুয়ার খোলা রাখা এবং যোগাযোগ রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।
ইতালিয়ান ফুটবল সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে গার্দিওয়ালার কোচিং ক্যারিয়ারে ম্যানচেস্টার সিটিকে টানা সাফল্য এনে দেওয়ার আগে, তিনি খেলোয়াড় হিসেবে ইতালির ব্রেসিয়া এবং এএস রোমার (২০০১-০৩) হয়ে মাঠ কাঁপিয়েছেন।
দীর্ঘ এক দশক সিটিজেনদের দায়িত্ব পালন শেষে বিগত মৌসুমে তিনি ক্লাবটি ছেড়ে দেন, যেখানে তিনি ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে উত্তীর্ণ হতে না পেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ফুটবল বর্তমানে বেশ কঠিন সময় পার করছে। এই সংকট কাটিয়ে উঠতে গার্দিওয়ালার পাশাপাশি আন্দ্রেয়া পিরলো এবং ২০২০ সালের ইউরো জয়ী সাবেক কোচ রবার্তো মানচিনির নামও ভাবছে দেশটির ফেডারেশন।
আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের মুখোমুখি হবে আজ্জুরিরা। তার আগেই নতুন কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ইতালিয়ান ফুটবল কর্তৃপক্ষ।
আরটিভি/এসআর