ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

‘আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে ফিফার বিশেষ সুবিধার’ পোস্টে লাইক দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ান রোনালদো। তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্টে ‘লাইক’ দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয় লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলতে ফিফা বিশেষ সুবিধা দিয়েছে।

স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এসপেহো পাবলিকোতে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়। ভিডিওটিতে এক সাংবাদিক দাবি করেন, আর্জেন্টিনা টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা পেয়েছে এবং ফিফার সহায়তা ছাড়া তাদের ফাইনালে ওঠা সম্ভব হতো না।

সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনা এমন একটি দল, যাদের অন্তত পাঁচটি ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া উচিত ছিল। আর এটি সম্ভব হয়েছে ফিফার সহায়তায়, যা বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত সংস্থা।

image

এই ভিডিও-সংবলিত পোস্টে রোনালদোর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এর একটি স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মেসি-রোনালদো সমর্থকদের মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি করে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি রোনালদো বা তার প্রতিনিধিরা। ফলে পোস্টটিতে ‘লাইক’ দেওয়া ইচ্ছাকৃত ছিল নাকি অনিচ্ছাকৃত তা স্পষ্ট নয়।

এদিকে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ফিফার একটি পুরোনো সিদ্ধান্তও। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর রোনালদোর তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। তবে পরে শাস্তি কমিয়ে তাকে এক ম্যাচের তাৎক্ষণিক নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়। ফলে তিনি বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগালের হয়ে খেলতে পারেন। সে সময় ফিফার এই সিদ্ধান্ত নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল।

আরও পড়ুন

রোনালদোর সাম্প্রতিক এই ‘লাইক’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। যদিও ঘটনাটি সম্পর্কে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা। ফিফা আসিয়ান কাপের এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলই।
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা
আরও পড়ুন
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?