images

খেলা / ফুটবল

কল্লোল সংঘকে হারিয়ে দিলকুশা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয়

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০৯:২৬ পিএম

অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ ২০২৫-২৬ মৌসুমের রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েছে দিলকুশা স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ কল্লোল সংঘকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা।

শুক্রবার (২৪ জুলাই) ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে দুই দলই খেলায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। তবে প্রথমার্ধে রক্ষণভাগের দৃঢ়তায় কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

আরও পড়ুন
L_copy

পুরান ঢাকায় যাত্রা শুরু ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় দিলকুশা স্পোর্টিং ক্লাব। খেলার ৫৫তম মিনিটে চমৎকার এক ফিল্ড গোল করে দলকে লিড এনে দেন তাজদুল হাসান তাশরিফ। 

পিছিয়ে পড়ে গোল শোধের আপ্রাণ চেষ্টা চালায় কল্লোল সংঘ, তবে দিলকুশার সুসংগঠিত রক্ষণভাগ ভেদ করা তাদের পক্ষে সম্ভব হয়নি।

ম্যাচের শেষ মুহূর্তে কল্লোল সংঘ সমতায় ফেরার জন্য যখন মরিয়া, ঠিক তখনই ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দিলকুশার তরুণ তারকা রোহান ইসলাম মিরাজ। ৯০+২ মিনিটের এই গোলে জয় নিশ্চিত হয়ে যায় দিলকুশা স্পোর্টিং ক্লাবের।

আরটিভি/এসআর