ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পুরান ঢাকায় যাত্রা শুরু ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
পুরান ঢাকায় যাত্রা শুরু ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির। ছবি: আরটিভি

পুরান ঢাকার ক্রিকেট ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের প্রতিভাবান ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পুরান ঢাকার বংশালের বাংলাদেশ মাঠে (সাবেক পাকিস্তান মাঠ) জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাডেমিটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সভাপতিত্ব করেন *ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, এনামুল হক বিজয়, হাসিবুর রহমান শান্ত, সাবেক জাতীয় হকি তারকা কামরুল ইসলাম কিসমত, রফিকুল ইসলাম কামাল সহ পুরান ঢাকার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা।

একাডেমির পরিকল্পনাকারী মেহরাব হোসেন অপি বলেন, পুরান ঢাকায় ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য থাকলেও প্রতিভা বিকাশের জন্য দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণকেন্দ্রের অভাব ছিল। সেই শূন্যতা পূরণ করতেই ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির যাত্রা। তিনি বলেন, এখান থেকে ভবিষ্যতে জাতীয় দলের জন্য দক্ষ ও মেধাবী ক্রিকেটার তৈরি হবে—এটাই তাদের লক্ষ্য।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, পুরান ঢাকার মাঠগুলো সংস্কার ও খেলাধুলার উপযোগী করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ সব ধরনের খেলাধুলার প্রসারে গুরুত্ব দিতে হবে।

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, পুরান ঢাকার বাংলাদেশ মাঠ থেকেই একসময় জাতীয় দলের অনেক ক্রিকেটার উঠে এসেছেন। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতেও এখান থেকে নতুন তারকা তৈরি হবে।

তিনি আরও বলেন, একজন ক্রিকেটার গড়ে তুলতে শুধু কোচ নয়, পরিবার, স্থানীয় মানুষ এবং মাঠ—সবকিছুরই ভূমিকা রয়েছে। মাঠ বাঁচলে দেশের ক্রিকেটও আরও সমৃদ্ধ হবে।

আয়োজকদের আশা, ওল্ড ঢাকা ক্রিকেট অ্যাকাডেমি পুরান ঢাকার ক্রিকেট ঐতিহ্য পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
ক্রিকেট মাঠে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের কপালের পাশে ছোট্ট একটি বিশেষ ডিভাইস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতীয় অধিনায়কের কপালে রহস্যময় এআই ডিভাইস
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখানোর ঘটনা সত্যিই অবিশ্বাস্য।
এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
টেনিস কোর্টের কিংবদন্তি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে। ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালকে ক্লাবটির বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের পরিচালক হচ্ছেন রাফায়েল নাদাল
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়।
নিষেধাজ্ঞায় খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উদযাপনে ব্যবহৃত সেই ট্রফি এবার উঠছে নিলামে। আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাভিত্তিক নিলাম প্রতিষ্ঠান রিচমন্ড অকশান্সের আয়োজনে ট্রফিটি নিলামে তোলা হবে।
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
আরও পড়ুন
যৌন হয়রানি প্রতিরোধে বিসিবির স্বাধীন কমিটি, প্রধান ব্যারিস্টার রাশনা ইমাম
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
এনএইচটিকে হারিয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লিগে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস