শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০২:২৭ পিএম
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবলে ছেলেদের বিভাগে ফাইনালে জায়গা করে নিয়েছে সিলেট অঞ্চল। সেমিফাইনাল ম্যাচে বরিশাল অঞ্চলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে।
শনিবার (২৫ জুলাই) সিলেটের জয়সূচক এই ম্যাচে চমৎকার পারফর্ম করেন আক্রমণভাগের ফুটবলার নাফিজুজ্জামান জিহাদ। পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত খেলে তিনি দলের পক্ষে একাই জোড়া গোল করেন।
তার জোড়া গোলের ওপর ভর করেই ম্যাচটিতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট অঞ্চলের ফুটবলাররা। এই জয়ে প্রতিযোগিতার ফুটবল ডিসিপ্লিনের চূড়ান্ত শিরোপার মঞ্চে পৌঁছাল দলটি।
আরটিভি/এসআর