images

খেলা / ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজের জন্য আফগানিস্তানের ওয়ানডে দল ঘোষণা

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৭:০৪ পিএম

আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সিরিজ দিয়েই ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের নতুন অধিনায়ক হিসেবে রহমত শাহর নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর। তবে দলে ফিরেছেন দুই পেসার ফজলহক ফারুকি ও ইয়ামিন আহমেদজাই। অন্যদিকে ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন স্পিনার মুজিব উর রহমান।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে আফগানিস্তান।

স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন তারকা লেগস্পিনার রশিদ খান। সিরিজের প্রথম দুই ওয়ানডে ৫ ও ৭ আগস্ট ব্রিডিতে অনুষ্ঠিত হবে। এরপর বাকি তিনটি ম্যাচ ১০, ১২ ও ১৫ আগস্ট বেলফাস্টে গড়াবে।

আরও পড়ুন
ARGENTIA

মানুষ আমাদের হিংসা করে: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আফগানিস্তানের ওয়ানডে দল: রহমত শাহ (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমাতুল্লাহ শাহিদী, ডারউইশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, ইকমার আলিখিল (উইকেটরক্ষক), নানগায়াল খারোতি, রশিদ খান, এএম গাজানফার, ইয়ামন আহমেদজাই, সেলিম সাফি, ফজলহক ফারুকি, জিয়া উর রহমান।

আরটিভি/এসকে