মানুষ আমাদের হিংসা করে: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৬:৩১ পিএম


মানুষ আমাদের হিংসা করে: আর্জেন্টিনার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন সেই সমালোচনার জবাবে ভিন্ন সুরে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার দাবি, আর্জেন্টিনাকে ঘিরে এত সমালোচনার মূল কারণ ঈর্ষা। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পুরো টুর্নামেন্টজুড়ে রেফারিদের একাধিক ভুল সিদ্ধান্তের কারণে আর্জেন্টিনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গোল ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফাইনালের পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এর মধ্যেই গত সোমবার এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন মিলেই। ফাইনালের আগেই নির্ধারিত সময়ে প্রকাশিত একটি পোস্টে ভুলবশত আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং জাতীয় ছুটি ঘোষণার বার্তা প্রকাশিত হয়। পরে পোস্টটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

সমালোচনার জবাবে মিলেই বলেন, আর্জেন্টিনার সমস্যা হলো, আমরা সব ক্ষেত্রেই আলাদা করে নজর কাড়ি। আমাদের উপেক্ষা করা যায় না। মানুষ আমাদের ঈর্ষা করে, কারণ প্রায় সব ক্ষেত্রেই আমরা সেরাদের মধ্যে। দুঃখিত, কিন্তু কথাটা কাউকে না কাউকে বলতেই হতো।

ফাইনালে স্পেনের বিপক্ষে রেফারিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। যদিও পুরো ম্যাচে আর্জেন্টিনা মাত্র দুটি শট নিতে সক্ষম হয়েছিল, তবুও তার দাবি, ম্যাচ পরিচালনায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে।

মিলেই বলেন, ফাইনাল ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন ছিল। তারপরও শেষ মুহূর্তে আর্জেন্টিনা সমতায় ফিরতে পারত, যদিও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আমাদের হাতে ছিল না।

আরও পড়ুন

পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা রেফারিংয়ের সুবিধা পেয়েছে এমন প্রচলিত ধারণাও নাকচ করে দেন তিনি। তার ভাষায়, কিছু ম্যাচে রেফারিদের ভুল সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেলেও দল কখনো নিয়ন্ত্রণ হারায়নি। আমরা সব সময় ভারসাম্যপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ ছিলাম এবং শেষ পর্যন্ত লড়াই করেছি।

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের আচরণ এবং রেফারিং নিয়ে চলমান বিতর্কের মধ্যেই প্রেসিডেন্ট মিলেইর এই মন্তব্য দেশটির ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission