images

খেলা / ফুটবল

টাইগার শিবিরে চোটের হানা, ইতালি থেকে উড়িয়ে আনা হচ্ছে এবাদতকে

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৪:৫০ পিএম

সবঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। এর আগে টাইগার শিবিরে হানা দিয়েছে ইনজুরি। আর এই ধাক্কা সামলাতে পিতৃত্বককালীন ছুটিতে থাকা এবাদত হোসেন জরুরী দলের যোগ দিতে বলা হয়েছে।

অস্ট্রেলিয়া সফর থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন নাহিদ রানা। সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হবে না রানার। এক মাস সম্পূর্ণ বিশ্রামে থাকার পর তাকে মাঠে ফিরতে আরও মাসখানেক পুনর্বাসন প্রক্রিয়া মানতে হবে। 

এদিকে লিটন দাস এবং শরিফুলের যে ইনজুরি তাতে উভয়েই খেলতে পারবেন না অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট। তাই ছুটি বাতিল করে দেশে ফিরতে হচ্ছে এবাদত হোসেনকে। 

আরও পড়ুন
lara

ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট

পরিবারের পাশে থাকতে চেয়ে ছুটি নিলেও দেশের কথা চিন্তা করে সেটি বাতিল করতে হচ্ছে। ফলে আগামী ২৯ জুলাই ইতালি থেকে ফিরে আসছেন ঢাকায়। এরপর অনুশীলনে যোগ দেবেন শরিফুল। 

আগামী মাসের প্রথম দিনেই অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রথমে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ শুরু হবে। 

পরে ২২ আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আরটিভি/এসআর