ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারার নামে নামকরণ করা ব্রায়ান লারা স্টেডিয়ামে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি টেস্ট ম্যাচ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে আজ (বাংলাদেশ সময় রাত ৮টা) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচের মাধ্যমে ব্রায়ান লারা স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে ইতিহাসে জায়গা করে নিচ্ছে। এর আগে এই মাঠে ওয়ানডে, টি-টোয়েন্টি ও প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও কখনো টেস্ট ম্যাচ আয়োজন করা হয়নি।

নতুন টেস্ট অধিনায়ক রোস্টন চেজের নেতৃত্বে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে ক্যারিবীয়রা। মাত্র তিন সপ্তাহ আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট সিরিজ জয় তুলে নেন চেজ।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২১৭ রানের বিশাল ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

আরও পড়ুন

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি ছিল ২০২৩ সালের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট সিরিজ জয়। এর আগে ২০২৩ সালে জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা। এবার পাকিস্তানের বিপক্ষে নতুন ভেন্যুতে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ
সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা