images

খেলা / ফুটবল

দেয়াল ধসে ব্রাজিল ফুটবলারের মৃত্যু

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১১:০৬ এএম

ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ার কারণে দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন দেশটির সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস (৪১)। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও নিহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ‘মানসাও আলভিতে’ নামের একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন সাবেক এই ফরোয়ার্ড। এ সময় প্রবল দমকা বাতাসের ধাক্কায় ফুটপাতের পাশের একটি ভারী দেয়াল ধসে পড়ে। এতে পথচারী ও পার্ক করা গাড়ির ওপর দেয়ালটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই তাসিও ও তার সহকর্মী নিহত হন।

২০০২ সালে পেশাদার ফুটবলে অভিষেক হওয়া তাসিও মায়া ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। সাউ ক্রিস্টোভাও থেকে উঠে আসা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব বোটাফোগোতে যোগ দেন। ক্লাবটির হয়ে তিনি ৬টি ম্যাচ খেলেন এবং ১টি গোল করেন। পরে ২০১৯ সালে ফেরোভিয়ানিও ক্লাবের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন।

আরও পড়ুন
IPL

আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড

তাসিও মায়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় ক্লাবটি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এবং তার আত্মার শান্তি কামনা করে।

সাবেক এই ফুটবলারের অকাল মৃত্যুতে ব্রাজিলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

আরটিভি/এসকে