ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

আড়াই লাখ কোটি টাকার ব্র্যান্ড আইপিএল, ব্যবসায়িক মূল্যে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম
ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ব্যবসায়িক মূল্যেও একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগটির মোট ব্যবসায়িক মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২০.৬ বিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৫১ হাজার কোটি টাকারও বেশি। এক বছরের ব্যবধানে আইপিএলের ব্যবসায়িক মূল্য বেড়েছে ১১.৪ শতাংশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে প্রকাশিত মার্কিন বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির ২০২৬ আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি অনুযায়ী, ২০০৮ সালে যাত্রা শুরু করা আইপিএল এখন কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়; সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, মার্চেন্ডাইজিং ও বিনিয়োগকে কেন্দ্র করে এটি পরিণত হয়েছে বৈশ্বিক ক্রীড়া ব্যবসার অন্যতম বড় প্ল্যাটফর্মে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহের প্রমাণ। মার্চে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চার্স, আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে আরসিবিকে অধিগ্রহণ করে, যা আইপিএল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি লেনদেন। এরপর মে মাসে মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে রাজস্থান রয়্যালস কিনে নেয়।

হুলিহান লোকির প্রতিবেদনে আরও বলা হয়েছে, টানা দ্বিতীয় বছরের মতো দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে আইপিএল। শুধু আইপিএল ব্র্যান্ডের মূল্যই বেড়ে হয়েছে ৪.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ১০.৩ শতাংশ বেশি।

ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো সবচেয়ে মূল্যবান দল হিসেবে শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যার ব্র্যান্ড মূল্য ৩১২ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (২৬৪ মিলিয়ন ডলার), তৃতীয় কলকাতা নাইট রাইডার্স (২৪৫ মিলিয়ন ডলার) এবং চতুর্থ চেন্নাই সুপার কিংস (২৪৪ মিলিয়ন ডলার)।

আরও পড়ুন

হুলিহান লোকির ফিন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিভাগের পরিচালক হর্ষ তালিকোটি বলেন, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যায়ন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বেসরকারি বিনিয়োগ দ্রুত বাড়ছে। তার ভাষায়, আইপিএল এখন আর শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি খেলাধুলা, গণমাধ্যম ও ভোক্তা অর্থনীতির এক অনন্য ইকোসিস্টেম, যার ভিত্তি শক্তিশালী রাজস্ব কাঠামো এবং দ্রুত বিস্তৃত বৈশ্বিক দর্শকপ্রিয়তা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
টুর্নামেন্টের আবাসন ব্যবস্থাকে ‘এখন পর্যন্ত সবচেয়ে বাজে’ বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। একই অভিযোগ ভারতসহ বেশ কিছু দেশের। 
আগেভাগে পৌঁছে চরম অপমান ও ভোগান্তিতে ভারতীয় অ্যাথলিটরা! রুম নেই, লবিতেই রাত
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসর ঘিরে দুর্নীতির অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত দুজনই বিপিএলের ১১তম ও ১২তম আসরের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের হারের বৃত্ত যেন ভাঙছেই না। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ।
১০ গোলের পর এবার ৬ গোল হজম বাংলাদেশের
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে বড় অবদান রেখেছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি কাসেমিরোকে দিয়ে গোল করিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
বিশ্বকাপের পর নতুন চক্রে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিশিয়ে দল পুনর্গঠনের পথে হাঁটছেন কোচ লিওনেল স্কালোনি। আর সেই নতুন যাত্রার শুরুতেই আর্জেন্টিনা দলে দেখা গেল বেশ কয়েকটি নতুন মুখ। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রোমান ভেগা। জেনিত সেন্ট পিটার্সবার্গের এই লেফট-ব্যাক প্রথমবারের মতো আর্জেন্টিনার সিনিয়র দলে ডাক পেয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ম্যাচটি অবশ্য অন্য কারণে বিশেষ। বেনিনের বিপক্ষে ওই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা লিওনেল মেসির। ফলে একই সময়ে একদিকে যেমন থাকবে কিংবদন্তির বিদায়ের আবেগ, অন্যদিকে শুরু হবে নতুন প্রজন্মকে যাচাইয়ের প্রক্রিয়া। আর্জেন্টিনার ফুটবলে ভেগা অবশ্য একেবারে অপরিচিত নন। আর্জেন্তিনোস জুনিয়র্সের একাডেমিতে বেড়ে ওঠা এই ডিফেন্ডার বয়সভিত্তিক দল থেকেই নজর কাড়েন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন তিনি। অংশ নিয়েছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও। ক্লাব ফুটবলে আর্জেন্তিনোস জুনিয়র্সের পর বার্সেলোনা বি দলের হয়ে খেলেছেন ভেগা। এরপর ২০২৫ সালে পাড়ি জমান রাশিয়ায়। তাকে দলে নিতে প্রায় ৯০ লাখ ডলার খরচ করে জেনিত সেন্ট পিটার্সবার্গ। রুশ ক্লাবটি তার ৯০ শতাংশ স্বত্ব কিনেছে। এই চুক্তি থেকে আর্জেন্তিনোস জুনিয়র্সের নিট আয় হয়েছে প্রায় ৬৫ লাখ ডলার। বয়সভিত্তিক পর্যায় থেকেই ভেগাকে কাছ থেকে দেখেছেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। এবার সিনিয়র দলে সুযোগ দিয়ে সেই পরিচিত মুখকেই বড় মঞ্চে যাচাই করতে চাইছেন স্কালোনি। নতুন চক্রে আর্জেন্টিনার রক্ষণভাগেও পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। ডান প্রান্তে নাহুয়েল মোলিনার সাত ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বিকল্প হিসেবে অগুস্তিন জিয়াই ও হুয়ান ফোইথকে দলে ডেকেছেন স্কালোনি। ফোইথের ফেরায় রয়েছে অভিজ্ঞতার ছাপ। ২০২২ বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেননি। শারীরিক সমস্যার পরও এবার তাকে দলে রেখেছেন স্কালোনি। অন্যদিকে জিয়াইকে দেখা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় লেফট-ব্যাক পজিশনে ভেগার অন্তর্ভুক্তিও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের মতে, এই পজিশনে নতুন বিকল্প তৈরির লক্ষ্যেই তাকে সুযোগ দেওয়া হয়েছে। টিওয়াইসি স্পোর্টসও এবারের স্কোয়াডে ভেগাকে অন্যতম বড় চমক হিসেবে উল্লেখ করেছে। আর্জেন্টিনার নতুন অধ্যায়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে মেসির বিদায়। ৩৯ বছর বয়সী এই তারকা ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের হয়ে তার অর্জনের তালিকায় রয়েছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। বেনিনের বিপক্ষে মাঠে নামলে আর্জেন্টিনার জার্সিতে মেসির ম্যাচসংখ্যা দাঁড়াবে ২০৮-এ। দেশের হয়ে ১২৫ গোল করে তিনি এরই মধ্যে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। মনুমেন্তালে আয়োজিত সেই অনুষ্ঠানে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে মেসির বিদায়, অন্যদিকে নতুনদের আগমন আর্জেন্টিনার ফুটবলে প্রজন্ম বদলের এই মুহূর্ত একই মঞ্চে ধরা পড়তে যাচ্ছে। সেই নতুন অধ্যায়ের অন্যতম মুখ হতে পারেন রোমান ভেগা। এখন দেখার বিষয়, প্রথম ডাক পাওয়ার পর জাতীয় দলের জার্সিতে নিজের জায়গা কতটা পাকাপোক্ত করতে পারেন জেনিতের এই তরুণ লেফট-ব্যাক। আরটিভি/এসকে
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে নতুন চমক
আরও পড়ুন
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএলের নিলাম
আইপিএলের মূল্য ছাড়াল রেকর্ড ২০ বিলিয়ন ডলার, সবচেয়ে দামি দল কোনটি?
ফাইনাল হারের পর গুজরাট টাইটানসের টিম বাসে আগুন
আইপিএলে যেসব পুরস্কার জিতলেন সূর্যবংশী