images

খেলা / ক্রিকেট

দলে সুযোগ না পাওয়ায় ভারতীয় নারী ক্রিকেটারের আত্মহত্যা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ০৬:৫৭ পিএম

দলে সুযোগ না পাওয়ার হতাশায় আত্মহত্যা করেছেন ভারতের ১৭ বছর বয়সী নারী ক্রিকেটার অদিতি চৌখাণ্ড। তার মৃত্যুর ঘটনায় মহারাষ্ট্রের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার রাতে নাগপুরের লক্ষ্মী নগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

অদিতি চৌখাণ্ড মা ও ভাইয়ের সঙ্গে নাগপুরে বসবাস করতেন। তার বাবা মহারাষ্ট্র সরকারের পূর্ত দপ্তরের একজন ঠিকাদার। চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করা অদিতি নিয়মিত তার ভাই প্রবাল চৌখাণ্ডের সঙ্গে ক্রিকেট অনুশীলন করতেন এবং বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিঠিতে অদিতি লিখেছেন, দীর্ঘদিন ধরে দলে সুযোগ না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। চিঠিতে তিনি তার ভাই প্রবালকে একজন সফল ক্রিকেটার হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার আহ্বানও জানিয়েছেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দীর্ঘদিন দলে সুযোগ না পাওয়ার হতাশাই এই আত্মহত্যার অন্যতম কারণ হতে পারে। একই সঙ্গে কেন তিনি বারবার দল থেকে বাদ পড়ছিলেন, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন
CARLOS

বিপাকে ইনফান্তিনো, পদত্যাগ করলেন ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টা

এই মর্মান্তিক ঘটনা আবারও ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য, প্রত্যাশার চাপ এবং প্রয়োজনীয় মানসিক সহায়তার গুরুত্ব সামনে এনে দিয়েছে।

আরটিভি/এসকে