ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপাকে ইনফান্তিনো, পদত্যাগ করলেন ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম
জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার প্রস্তাব ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং এশিয়ার ফুটবল সংস্থাগুলোর বিরোধিতার মধ্যেই পদত্যাগ করেছেন ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো।

সাবেক যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সভাপতি কর্দেইরো এক বিবৃতিতে জানান, বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা প্রণয়নে তার কোনো ভূমিকা ছিল না এবং তিনি এই প্রস্তাবের সম্পূর্ণ বিরোধী। তার ভাষায়, এটি সদস্য দেশগুলোর জন্য, ফুটবলের জন্য এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যতের জন্যও ক্ষতিকর।

এর আগে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা ও কনকাকাফও প্রস্তাবটির তীব্র সমালোচনা করে। বিভিন্ন মহলে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাও আলোচনায় এসেছে।

তবে সমালোচনার মুখেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, সদস্য দেশগুলোর মতামত নিতে একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়া চলবে। ফিফার দাবি, বিশ্বকাপ বিক্রির কোনো পরিকল্পনা নেই; গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে।

ফিফার প্রস্তাব অনুযায়ী, 'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' নামে একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করা হবে, যা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের এই প্রতিষ্ঠানের সংখ্যালঘু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২৭ সালের শুরুতে ফিফার ২১১টি সদস্য দেশের প্রত্যেকটি এককালীন ২ কোটি মার্কিন ডলার এবং ২০২৭-৩০ মেয়াদের উন্নয়ন তহবিলও ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করার পরিকল্পনা রয়েছে।

তবে আর্থিক সুবিধার এই প্রস্তাবও বিরোধিতা কমাতে পারেনি। উয়েফা ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, পরিকল্পনাটি বহাল থাকলে তাদের সদস্য দেশগুলো ফিফার প্রতিযোগিতায় অংশ নেবে না। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেন, বিশ্বকাপ কোনো বিনিয়োগ পণ্য নয় এবং ফুটবলের স্বার্থ কখনোই বিনিয়োগকারীদের মুনাফার কাছে জিম্মি হতে পারে না।

আরও পড়ুন

উয়েফার অবস্থানকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং কনকাকাফের ৪১টি সদস্য দেশও সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। ফলে ইনফান্তিনোর এই বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৬৭ অ্যাসিস্টের পাশাপাশি ছয়টি বিশ্বকাপ ও সাতটি কোপা আমেরিকায় অংশ নেওয়ার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ফুটবলের অন্যতম সেরা এই মহাতারকা।
২১ বছরে আর্জেন্টিনার হয়ে মেসির যত রেকর্ড
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই ছাড়িয়েছে সীমানা। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
মেসির অবসর নাকি রোনালদোর বিস্ফোরক বক্তব্য, গুগল সার্চে এগিয়ে কে?
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
লিওনেল মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে ৩-০ গোলের জয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে শেষ বাঁশির পর মনুমেন্টাল স্টেডিয়ামে ছিল আবেগঘন পরিবেশ। প্রিয় অধিনায়কের বিদায়ী বক্তব্য শুনতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
মেসির বিদায়বেলায় অঝোরে কাঁদলেন এনজো ফার্নান্দেজ
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা-আসিয়ান কাপে চরম ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিংয়ে। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
আরও পড়ুন
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর
চেয়ারের মায়া ছাড়তে পারছেন না ইনফান্তিনো
ইনফান্তিনোকে ‘মাদক কারবারি’ আখ্যা দিয়ে টাইমস স্কয়ারে বিলবোর্ড!