images

খেলা / ফুটবল

মেসির মাঠে ফেরার দিনে জয় বঞ্চিত মায়ামি

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০৯:৪১ এএম

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো ইন্টার মিয়ামির জার্সি পরে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে তার ফেরার ম্যাচটা সুখকর হলো না মোটেও। কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। 

শনিবার (১ আগস্ট) রাতে ন্যু স্টেডিয়ামে ম্যাচে শুরুতে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজ। প্রায় মাঝমাঠ থেকে তার দারুণ এক শট গিয়ে জড়ায় জালে। তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। 

৩৪ মিনিটে কাসেমিরো নিজেদের জালেই বল জড়িয়ে দেন। বিরতির একটু আগে আবারও এগিয়ে যায় মায়ামি। সুয়ারেজের পাস থেকে গোলটা করেন নোয়াহ অ্যালেন। 

আরও পড়ুন
ON_co_py_20251111_224343482

ইনফান্তিনো বিদায় নিলে কে হবেন পরবর্তী ফিফা সভাপতি?

মেসি মাঠে আসেন দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে দানিয়েল পিন্তারকে তুলে নিয়ে তাকে মাঠে নামান মায়ামি কোচ গিলের্মে হয়স। মেসি অবশ্য বারদুয়েক খুব কাছে গেলেও গোলটা করতে পারেননি।

৮৪ মিনিটে উল্টো গোলই হজম করে বসে তার দল। নির্ধারিত সময়ের ৬ মিনিট বাকি থাকতে কলম্বাসকে সমতায় ফেরান ব্রাইস মেন্দেজ। 

এরপরের ১১ মিনিটে দারুণ চেষ্টা করলেও গোলের দেখা আর পায়নি মায়ামি। ফলে ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেজর লিগ সকারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

আরটিভি/এসআর