ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইনফান্তিনো বিদায় নিলে কে হবেন পরবর্তী ফিফা সভাপতি?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপের পর থেকে সমালোচনায় ভাসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফা তাকে পদত্যাগ করতে নয়তো অপসারণের জন্য ভোটের মুখোমুখি হতে হুমকি দিয়েছে।

এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ইনফান্তিনো যদি বিদায় নেন, তবে তার উত্তরসূরি কে হতে পারেন? তবে আসন্ন ২০২৭ সালের ফিফা সভাপতির নির্বাচনকে সামনে রেখে কয়েকজনের নাম বেশ আলোচনায় রয়েছে।

ম্যাটিয়াস গ্রাফস্ট্রোম (ফিফা সাধারণ সম্পাদক)

২০২৪ সালের মে মাসে নিযুক্ত হওয়ার পর ফিফার নীতি-নির্ধারণই টেবিলে তিনি ক্রমেই একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। বহুভাষাবিদ গ্রাফস্ট্রোম ২০১৬ সালে ইনফান্তিনো সভাপতি নির্বাচিত হওয়ার পর তার চিফ অব স্টাফ হন।

বিশ্বকাপে ব্যাপকভাবে দৃশ্যমান থাকা এই ব্যক্তিত্বকে ইনফান্তিনোর খুব কাছের লোক হিসেবে দেখা হতে পারে। পাশাপাশি ফিফার পরবর্তী সভাপতি ইউরোপের বাইরের কেউ হওয়া উচিত বলে যে সাধারণ গুঞ্জন রয়েছে, সেটিও তার বিপক্ষে যেতে পারে।

আরও পড়ুন

ফিফার পরবর্তী সভাপতি নিশ্চিত করা হবে আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠিতব্য সংস্থাটির ৭৭তম কংগ্রেসে। প্রার্থীদের তাদের নাম জমা দেওয়ার জন্য ১৮ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে।

নাসের আল-খেলাইফি (পিএসজি সভাপতি এবং ইউরোপীয় ফুটবল ক্লাবস-এর চেয়ারম্যান)

ফুটবলকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেওয়া আরেকটি তোলপাড় সৃষ্টি করা ঘটনা—২০২১ সালে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভেস্তে যাওয়া ইউরোপীয় সুপার লিগের পর আল-খেলাইফি ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

আল-খেলাইফির নেতৃত্বেই এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘ইউরোপিয়ান ফুটবল ক্লাবস’। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি এর সদস্য সংখ্যা বাড়িয়ে ৮০০-রও বেশি ক্লাবে উন্নীত করেছেন। বড় ক্লাবগুলোর মধ্যে একমাত্র রিয়াল মাদ্রিদই এখনও এর বাইরে রয়েছে।

তাত্ত্বিকভাবে, কাতারের এই সংগঠক ইনফান্তিনোর জন্য একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারতেন। কিন্তু মনে হচ্ছে তিনি এই পদে যেতে চান না।

বৃহস্পতিবার এই সম্ভাবনার বিষয়ে জানতে চাওয়া হলে ৫২ বছর বয়সী খেলাইফির ঘনিষ্ঠ একটি সূত্র বলেছিল, ‘তিনি সত্যিই, সত্যিই, সত্যিই এই পদটি চান না।’

ভিক্টর মন্টালিয়ানি (কনকাকাফ সভাপতি)

ইনফান্তিনোর মতো তিনিও ২০১৬ সালে সুশাসনের সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন। কানাডা সকারের সাবেক সভাপতি মন্টালিয়ানি তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রথম ২০২৬ বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি ও সফল আয়োজনে গভীরভাবে যুক্ত ছিলেন। তিনি ইংরেজির পাশাপাশি ফরাসি, ইতালীয় এবং স্প্যানিশ ভাষায় সাবলীল।

২০২৪ সালে কনকাকাফ যখন বর্ধিত কোপা আমেরিকা আয়োজন করে, তখন মন্টালিয়ানি মূল নেতৃত্বে ছিলেন—তবে বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এটি নিয়মিত করার চিন্তা প্রত্যাখ্যান করেছিলেন। রাজনৈতিকভাবে শক্তিশালী মন্টালিয়ানি প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আর্সেন ভেঙ্গারের প্রচেষ্টায় তৈরি জটিলতাগুলো দূর করেছিলেন এবং ৬৪ দলের বিশ্বকাপের ধারণাটি কখনোই সেভাবে মেনে নেননি।

শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা (এএফসি সভাপতি)

প্রথম ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর তিনি ২০২৭ সাল পর্যন্ত চতুর্থ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাহরাইনের এই ফুটবল সংগঠক এশিয়ান কনফেডারেশনের ভেতরে ‘চ্যাম্পিয়ন্স লিগ এলিট’, ‘চ্যাম্পিয়ন্স লিগ টু’, ‘চ্যালেঞ্জ লিগ’ এবং ২০২৪-২৫ সালে চালু হওয়া ‘উইমেনস চ্যাম্পিয়ন্স লিগ’-এর মাধ্যমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নিশ্চিত করেছেন। এছাড়া এশিয়ান কাপকে ২৪টি দলে উন্নীত করা হয়েছে।

ইনফান্তিনো যেভাবে ফিফা পরিচালনা করছেন, সেটির কঠোর সমালোচনায় সম্মতি জানান শেখ সালমান। তিনি তার ৪৬ সদস্যের কনফেডারেশনকে পাশে রেখেছেন, যাদের অনেকেই জানেন যে ইনফান্তিনোর পরিকল্পনা থেকে দেওয়া অর্থ প্রস্তাব তাদের সামগ্রিক ফুটবল খরচের তুলনায় অনেক বড় অংক।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ভারত সফরটা স্মরণীয় করে রাখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে পেছনে ফেলেছেন ক্রিস গেইল ও এভিন লুইসকে।
গেইল-লুইসকে টপকে হোপের নতুন রেকর্ড
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ইউরোপা লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ৫০৩টি উপজেলায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন।  বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই ঘোষণা দিয়েছেন।  ইতোমধ্যেই এ বিষয়ে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক,  ৫০৩টি উপজেলার ইউএনসহ জেলা ক্রীড়া অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা সকলের সাথে আলোচনা করে নতুন কুঁড়ি কার্যক্রম বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে নতুন কুঁড়ির প্রথম আসর। যে লক্ষ্যে বর্তমান সরকার নতুন কুঁড়ি শুরু করেছিল প্রথম আসরের পরে সেই কার্যক্রমে অনেকটাই সফলতা এসেছে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্বাস করেন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় গতানুগতিক ধারায় কোন টুর্নামেন্ট শেষ হলো, এরপর আর সেই খেলোয়াড়দের খুঁজে পাওয়া যায়না। এটাই ক্রীড়াঙ্গনের বাস্তব চিত্র ছিল। তিন  আরও বলেন, কিন্তু এখানে আমরা একটু ভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং এটাকে স্থায়ীভাবে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছি। প্রথম আসরের যে ৩১০ জন ক্রীড়াবিদ পেয়েছি, তাদেরকে নিয়ে আমরা ইতোমধ্যে বিকেএসপিতে ৪০ দিনের একটি ট্রেনিং কার্যক্রম চলমান রয়েছে। ৪০ দিনের এই ট্রেনিং সেশনের মধ্য থেকে যারা বিশেষ প্রতিভাবান তাদেরকে নির্বাচিত করে বিকেএসপিতে ভর্তির সুযোগ করে দেয়া হবে। খেলাধুলার পাশাপাশি তারা যাতে পড়াশুনাও চালিয়ে যেতে পারে। এই পরিকল্পনা বাস্তবায়নে শুধুমাত্র ঢাকার বিকেএসপি না অন্যান্য যে বিকেএসপিগুলো আছে, সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিসেম্বরের ভেতরে অন্যান্য বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার কাজ চলমান রয়েছে। দ্বিতীয় আসরকে আরও একটু প্রসারিত করে ৪৫৯৯টি ইনিয়নের দল গঠনা করা হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে ১৬ লাখ ৩ হাজার। সেখানে র প্রায় ৯ লাখের কিছু বেশী কিশোর এবং ৬ লাখ কিশোরী রয়েছে। অর্থাৎ ৫০ শতাংশ কিশোর ও ৪২ শতাংশ কিশোরী এবারের আসরে অংশ নিচ্ছে।  আমিনুল বলেন, এর মাধ্যমে বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদের যে অংশগ্রহণ, সেটিতে আরো অনেক বেশি অনেকেই উৎসাহিত হবেন, অনেক পরিবার তারা উৎসাহিত হবেন। তাদের হাত ধরে যে আমার বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই আশার আলো সেই সকল পরিবার দেখতেই পারে। প্রথম আসরের সাথে আরও দুটি ইভেন্ট এবার যুক্ত হয়েছে- টেবিল টেনিস ও ভলিবল। সব মিলিয়ে ১০টি ইভেন্ট নিয়ে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের ইভেন্টগুলো হলো- এ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, কাবাডি। রোজা, ঈদ ও স্কুলের পরীক্ষার বিষয়টি বিবেচনা করে ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের খেলা পরিচালিত হবে। নতুন কুঁড়ির ক্যালেন্ডার সেভাবেই সাজানো হয়েছে। সেই লক্ষ্যে দ্বিতীয় আসরে জাতীয় পর্যায়ের খেলার আগামী বছর এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে আয়োজন করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরটিভি/টিআর
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী সাবেক সুইস ফুটবলার
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর