images

খেলা / ক্রিকেট

অস্ট্রেলিয়ায় সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ তাইজুল

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৫:১২ পিএম

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে বাংলাদেশ দল। বিশ্রাম শেষে অনুশীলনও শুরু করেছে শান্তবাহিনী। অস্ট্রেলিয়া অনুশীলনের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ হয়েছেন তাইজুল ইসলাম।

সোমবার (৩ জুলাই) বিসিবির প্রকাশিত এক ভিডিওতে দলের প্রস্তুতি এবং সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেছেন তিনি।

তাইজুল বলেন, সফরটা ভালো ছিল। কারণ আসার সময় আমরা ট্র্যানজিট পেয়েছিলাম। ট্র্যানজিটে বিশ্রাম নেওয়ার একটা ব্যাপার ছিল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।

আরও পড়ুন
LITopy

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ রানা

পরে সুযোগ-সুবিধা নিয়ে তাইজুল জানান, আমরা এখানে যে সুযোগ-সুবিধা পাচ্ছি, সবকিছু মিলে প্রস্তুতি ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনে প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। এখানে সুযোগ-সুবিধা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং ও রানিং সব ধরনের কার্যক্রম আমরা ভালোভাবে করতে পেরেছি, তো খুব ভালো।

উল্লেখ্য, ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ আগস্ট সাউথ ম্যাককেতে।

আরটিভি/এসআর