ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম
অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন নাহিদ রানা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

টেস্ট সিরিজের দলে না থাকলেও চোটের চিকিৎসা নিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন নাহিদ রানা। তবে চিকিৎসা শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে দেশটিতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। তবে চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি নাহিদ রানা ও শরিফুল ইসলামদের।

অনিশ্চয়তা থাকলেও শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েছেন চোট থেকে সেরে ওঠা অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস টেস্টে ভালো করলে একাদশে থাকতে পারেন তিনি। না হলে দ্বিতীয় টেস্টে তাকে দলে নেওয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের।

আরও পড়ুন

এদিকে রানার ইনজুরি থেকে ফিরতে বেশ কিছু দিন সময় লাগতে পারে বলে জানা গেছে। দেশেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে নেওয়ার কথা ছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠিয়েছে বিসিবি।

চিকিৎসা শেষে গতকাল রাতেই দেশে ফিরেছেন। বলে রাখা ভালো সাইড স্ট্রেইনের চোট সারাতে যাননি নাহিদ। দুই পায়ে ক্রনিক শিনবোন আছে এই গতি তারকার। এতে পায়ের শিনবোন বা টিবিয়ার ভেতরের অংশে সবসময় ব্যথা অনুভব করেন তিনি।

এটা অবশ্য তার পুরনো সমস্যা। অস্ট্রেলিয়া পৌঁছে এই সমস্যার সমাধানের পথ খোঁজেন রানা। এবার ডাক্তারের পরামর্শ নিয়ে বাকি সিদ্ধান্ত। জানা গেছে আগের থেকে ভালো অবস্থায় আছেন এই পেসার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ব্যাটার জশ ইংলিস। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই অন্তত দুটি করে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান ইংলিস। কেপটাউনে মঙ্গলবার (২৭ অক্টোবর) শুরু হওয়া ম্যাচের তৃতীয় দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শতকের দেখা পান তিনি। দিনের খেলা শুরু করেছিলেন ৮৫ রানে অপরাজিত থেকে। সেঞ্চুরি থেকে মাত্র ১৫ রান দূরে থাকা ইংলিস দিনের নবম ওভারে চার মেরে পূর্ণ করেন তিন অঙ্কের ঘর। তবে একই ওভারে আরেকটি বল খেলেই সাজঘরে ফেরেন তিনি। সাইমন হার্মারের বলে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার। ১১টি চার ও দুটি ছক্কায় ১৩৫ বলে ১০২ রান করেন তিনি। এই সেঞ্চুরির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ইংলিসের শতকের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। টেস্ট ও ওয়ানডেতে দুটি করে সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও দুটি শতক রয়েছে তার। ইংলিসের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪২৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ম্যাট রেনশ ৭৪, ক্যামেরন গ্রিন ৬৫ এবং অ্যালেক্স ক্যারি ৮০ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন সাইমন হার্মার। তিনটি উইকেট নেন মার্কো ইয়ানসেন। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। ফলে সব মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৪০ রানে। আরটিভি/এসকে
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস
সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা
ব্রাজিলের জাতীয় ফুটবল দলে বড় ধরনের পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। আগামী নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা হয়নি বেশ কয়েকজন তারকা ফুটবলারের।
সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা
হ্যাটট্রিক করে এক হাজার গোলের আরও কাছে রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে আল খলুদকে ৫-৩ গোলে হারিয়েছে আল নাসর।
হ্যাটট্রিক করে এক হাজার গোলের আরও কাছে রোনালদো
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ / রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
শিরোপার লড়াই থেকে আর মাত্র একধাপ দূরে বাংলাদেশ। আফ্রিকার গ্যাবনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সেমিফাইনালে আজারবাইজানের বাকুতে গ্যাবনকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি এসেছে ১৪ মিনিটে। রাতুলের করা সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। এখন তাদের সামনে অপেক্ষা করছে শিরোপার লড়াই। আরটিভি/এসআর
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস
মাটিতে হলুদ বিন্দু দেখে খনন, মিলল প্রায় ২ কোটি টাকার সোনার খণ্ড
১৩২ বল খেলে শূন্য রান, তবু ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল