images

খেলা / ক্রিকেট

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১১:২৩ পিএম

২০২৬ নারী এশিয়া কাপকে সামনে রেখে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে দশম আসরের এই আসর। টুর্নামেন্টের সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইন্দোনেশিয়াকে নিয়ে 'বি' গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। অন্যদিকে 'এ' গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চায়না।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ৬ সেপ্টেম্বর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

এবারও একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল প্রতীক্ষিত এই লড়াই অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১১ সেপ্টেম্বর। আর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।

আরও পড়ুন
DIONMANDE

রেকর্ড দামে রিয়ালে আইভরি কোস্টের উইঙ্গার দিওমান্দে

টুর্নামেন্টের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কৃত্রিম আলোর নিচে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে