ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

রেকর্ড দামে রিয়ালে আইভরি কোস্টের উইঙ্গার দিওমান্দে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: সংগৃহীত

রেকর্ড ট্রান্সফারে আইভরি কোস্টের উইঙ্গারকে দলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। অনেকদিন ধরেই আরবি লাইপজিগের সঙ্গে দর-কষাকষি চলছিল রিয়ালের। তবে সমঝোতায় আসতে পারছিল না উভয় পক্ষ। অবশেষে আজ হয়েছে। দিওমান্দের সঙ্গে ৭ বছরের চুক্তি হয়েছে। ২০৩৩ সারের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু হবে আইভরি কোস্টের উইঙ্গারের নতুন ঠিকানা।

ট্রান্সফার ফি কত সেটা এখন পর্যন্ত জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ ও জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪০ মিলিয়ন ইউরোয় চুক্তি হয়েছে।

বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি ৪ লাখ টাকা। তাতে রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী উইঙ্গার। রিয়ালে ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল দলবদলে নাম উঠেছে দিওমান্দের। আগের রেকর্ডটি ছিল জুড বেলিংহামের। জার্মানিরই আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০২৩ সালে ১৩৪ মিলিয়ন ইউরোয় রিয়ালে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার।

আরও পড়ুন

লাইপজিগের আগে স্প্যানিশ ক্লাব লেগানেসে ছিলেন দিওমান্দে। সে যাই হোক বুন্দেসলিগায় সর্বশেষ মৌসুমে লাইপজিগের হয়ে ১২ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে জার্মান ক্লাবের হয়ে ১৩ গোল ও ১০ অ্যাসিস্ট করেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বুন্দেসলিগার সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। বিশ্বকাপে কোনো গোল করতে না পারলেও পারফরম্যান্সে দারুণ নজর কাড়েন এই উইঙ্গার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে
কানাডায় ঢুকতে পারলেন না আইভরি কোস্টের ফুটবলার
ফ্রান্সকে স্তব্ধ করে ঐতিহাসিক জয় আইভরি কোস্টের