images

তথ্যপ্রযুক্তি

ওপেনএআইয়ের বিরুদ্ধে সাত পরিবারের মামলা

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ১০:২১ এএম

চ্যাটজিপিটি ব্যবহারের পর আত্মহত্যা ও মানসিক সংকটে পড়ার অভিযোগে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে সাতটি পরিবার মামলা করেছে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ রোববার (৯ নভেম্বর) এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, চারটি মামলায় অভিযোগ করা হয়েছে চ্যাটজিপিটি সরাসরি আত্মহত্যায় উৎসাহ দিয়েছে, আর বাকি তিনটি মামলায় বলা হয়েছে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মানসিক সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হয়।

একটি ঘটনায় ২৩ বছর বয়সী জেইন শ্যাম্বলিন নামে এক তরুণ আত্মহত্যার আগে চার ঘণ্টারও বেশি সময় ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন করেন। তার পরিবারের দাবি, কথোপকথনের শেষদিকে এআই তাকে আত্মহত্যায় উৎসাহ দিয়ে লিখেছিল, Rest easy, king. You did good.

পরিবারগুলোর অভিযোগ, ওপেনএআই গুগলের জেমিনি মডেলের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে যথাযথ নিরাপত্তা যাচাই ছাড়াই তাড়াহুড়ো করে জিপিটি-৪০ মডেলটি ২০২৪ সালের মে মাসে বাজারে আনে।

আরও পড়ুন
finger-print

যে কারণে আঙুলের ছাপ অপরিবর্তিত থাকে

ওপেনএআই স্বীকার করেছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা ছোট কথোপকথনে ভালো কাজ করলেও দীর্ঘ আলোচনায় কার্যকারিতা কমে যেতে পারে, এবং সময়ের সঙ্গে সঙ্গে কিছু সেফটি ট্রেনিং দুর্বল হয়ে যেতে পারে।

আরটিভি/এসকে