images

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট ছাড়া যেভাবে চলবে গুগল ম্যাপ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৭:২০ পিএম

ভ্রমণের সময় নেটওয়ার্ক না থাকা বা মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়ার কারণে অনেকেই সমস্যায় পড়েন, বিশেষ করে অপরিচিত এলাকায় দিকনির্দেশনা দরকার হলে। তবে গুগল ম্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর, যেকোনো এলাকার মানচিত্র আগে থেকে ডাউনলোড করে রাখলে ইন্টারনেট ছাড়া ও এই অ্যাপের সব সুবিধা পাওয়া যায়।

গুগলের জনপ্রিয় ম্যাপ অ্যাপটি এখন পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনেছে। শহর-গ্রাম, দুর্গম অঞ্চল যেখানেই যান না কেন, একবার নির্দিষ্ট এলাকার মানচিত্র ডাউনলোড করে রাখলেই ইন্টারনেট ছাড়াই নেভিগেশন, রুট, রাস্তার নাম, ফুয়েল স্টেশন, রেস্টুরেন্ট, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানের তথ্য পাওয়া সম্ভব।

কীভাবে ডাউনলোড করবেন অফলাইন ম্যাপ?

.গুগল ম্যাপ অ্যাপ খুলে ডান দিকের প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

.‘Offline maps’ অপশন নির্বাচন করুন।

.‘Select your own map’ থেকে প্রয়োজনীয় এলাকার মানচিত্র বেছে নিন।

.‘Download’ বাটনে ট্যাপ করে ডাউনলোড শুরু করুন।

ডাউনলোড হয়ে গেলে মোবাইল ডেটা বা ওয়াই-ফাই বন্ধ রাখলেও নির্দিষ্ট এলাকার রুট দেখা যাবে এবং নেভিগেশন ব্যবহার করা যাবে। সার্চ বারের মাধ্যমে লোকেশনও খুঁজে পাওয়া যাবে।

অফলাইন ম্যাপে রিয়েল-টাইম ট্রাফিক তথ্য, হাঁটা বা সাইকেল চলাচলের নির্দেশনা এবং বিকল্প রুট পাওয়া যায় না। তবে গাড়ি চলাচলের প্রধান রুট সহজে ব্যবহার করা যায়।

ডাউনলোড করা ম্যাপের মেয়াদ সাধারণত ১৫ দিন থাকে। ডিভাইস যদি ওয়াই-ফাইতে যুক্ত থাকে, তাহলে ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।

আরও পড়ুন
land

যেভাবে করবেন অনলাইনে জমির নামজারি

অপরিচিত বা নেটওয়ার্কবিহীন এলাকায় যাত্রার আগে প্রয়োজনীয় এলাকার অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন, যাতে যেকোনো পরিস্থিতিতেই সহজে দিকনির্দেশনা পেতে পারেন।

আরটিভি/এসকে