যেভাবে করবেন অনলাইনে জমির নামজারি

আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৪:৩৫ পিএম


যেভাবে করবেন অনলাইনে জমির নামজারি
নামজারি।ছবি: সংগৃহীত

নতুন যুগে ভূমির মালিকানা পরিবর্তন বা জমির নামজারি এখন অনলাইনে সহজ ও দ্রুত সম্পন্ন করা যাচ্ছে। ভূমি অফিসে দিনভর দৌড়ঝাপড়ার বদলে এখন ঘরে বসেই মিউটেশন বা নামজারি আবেদন করা যায়, যা সময় ও খরচ দুইটাই বাঁচাচ্ছে। সরকারের চালু করা আধুনিক ই-নামজারি সিস্টেমে নাগরিকরা পাচ্ছেন স্বচ্ছ, নির্ভরযোগ্য ও ঝামেলা মুক্ত ভূমি সেবা।

বিজ্ঞাপন

মিউটেশন হলো জমির মালিকানা পরিবর্তনের সরকারি রেকর্ড হালনাগাদ করার প্রক্রিয়া। বৈধ মালিকানা প্রাপ্তির পর সরকারিভাবে সেই মালিকানাকে স্বীকৃতি দিয়ে নতুন খতিয়ান তৈরি করা হয়, যেখানে থাকে জমির বিস্তারিত তথ্য ও মালিকের নাম।

অনলাইনে মিউটেশন করার ধাপসমূহ

বিজ্ঞাপন

১. https://mutation.land.gov.bd/
 ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন শুরু করুন।
২. জমির মালিকানার উৎস যেমন ক্রয়, ওয়ারিশ, হেবা, ডিক্রি ইত্যাদি নির্ধারণ করুন।
৩. বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করে জমির তথ্য পূরণ করুন।
৪. সর্বশেষ জরিপ রেকর্ড অনুসারে আবেদন করুন।
৫. জমির খতিয়ান ও দাগ নম্বর টাইপ করুন।
৬. আবেদনকারী ও প্রতিনিধির প্রয়োজনীয় তথ্য ও প্রমাণপত্র আপলোড করুন।
৭. মালিকানা প্রমাণপত্র (দলিল, রায়-ডিক্রি ইত্যাদি) আপলোড করুন।
৮. ফাইল সাইজ সীমা মেনে (প্রতি ফাইল সর্বোচ্চ ১.২৫MB, মোট ২৫MB) ফাইল দিন।
৯. মৌজা নির্ধারণ করে সত্য ঘোষণাপত্র পূরণ করুন।
১০. আবেদন প্রিভিউ দেখে সাবধানে দাখিল করুন, কারণ একবার দাখিল করলে তথ্য সংশোধন সম্ভব হবে না।
১১. আবেদন নম্বর সংরক্ষণ করে পরবর্তীতে ট্র্যাকিং করুন।

আবেদন ফি ও পেমেন্ট

বিজ্ঞাপন

.আবেদন ও নোটিশ ফি: ৭০ টাকা

.পেমেন্ট পদ্ধতি: নগদ, বিকাশ, রকেট, উপায়, ভিসা/মাস্টারকার্ড

বিজ্ঞাপন

.পেমেন্ট রিসিপ্ট ও আবেদন কপি প্রিন্ট করে রাখুন।

শুনানির সুযোগ

আবেদনকালে অনলাইনে শুনানির জন্য অনুরোধ করতে পারেন অথবা http://oh.lams.gov.bd লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।

.আবেদন নিষ্পত্তির সময়সীমা ও ডিসিআর ফি

.সাধারণত ২৮ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি হয়।

.সহকারী কমিশনার (ভূমি) অনুমোদনের পর খতিয়ান প্রস্তুত হয়।

.মোবাইলে এসএমএস আসবে ডিসিআর ফি পরিশোধের জন্য।

.ডিসিআর ফি: ১,১০০ টাকা

.অনলাইনে পেমেন্টের পর https://mutation.land.gov.bd/ থেকে খতিয়ান ও ডিসিআর প্রিন্ট করতে পারবেন।

কিউআর কোডযুক্ত ডিসিআরের বৈধতা

.অনলাইন ডিসিআর সম্পূর্ণ আইনগত বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য।

.ভূমি অফিসে গিয়ে ম্যানুয়াল ডিসিআর নেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন

এই সিস্টেমের মাধ্যমে হাজার হাজার ভূমি মালিক সহজে, দ্রুত ও ঝামেলা মুক্তভাবে জমির মালিকানা পরিবর্তন বা নামজারি করতে পারছেন, যা ডিজিটাল বাংলাদেশ গঠনে এক বড়ো পদক্ষেপ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission