images

তথ্যপ্রযুক্তি

ফিরে এলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৩:৫৭ পিএম

প্রায় দুই ঘণ্টার বিভ্রাট শেষে আবারও স্বাভাবিক হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সন। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে বাংলাদেশের ব্যবহারকারীদের একাংশ লগইন, নিউজফিড দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার মুখে পড়েন।

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক ব্যবহারকারী একই ধরনের সমস্যার কথা জানান।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ডেস্কটপ ব্যবহারকারীরা। অনেকেই ফেসবুকে লগইন করতে পারেননি, কারও ক্ষেত্রে ওয়েবসাইট লোড হতে দেরি হয়েছে, আবার অনেকের নিউজফিড আপডেট হচ্ছিল না। তবে মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে কম সংখ্যক ব্যবহারকারী এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন।

প্রায় দুই ঘণ্টা পর ফেসবুকের ডেস্কটপ সেবা আবারও স্বাভাবিকভাবে চালু হয়। ফলে ব্যবহারকারীরা পুনরায় লগইন, নিউজফিড ব্রাউজিং এবং অন্যান্য ফিচার ব্যবহার করতে সক্ষম হন।

আরও পড়ুন
facebook

হঠাৎ ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা, কারণ কী

তাৎক্ষণিকভাবে এই বিভ্রাটের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি।

আরটিভি/এসকে