ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা, কারণ কী

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটার প্ল্যাটফর্মে হঠাৎ বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে। এতে কোটি কোটি ব্যবহারকারী ফেসবুক ও মেসেঞ্জার অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যার মুখে পড়েছেন।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুরের পর থেকেই এই প্রযুক্তিগত সমস্যার শুরু হয়। অনেক ব্যবহারকারী জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্টে "Account Temporarily Unavailable" বার্তা প্রদর্শিত হচ্ছে। ফলে তারা অ্যাকাউন্টে লগইন করতে বা স্বাভাবিকভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছেন না।

বিশ্বজুড়ে ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ব্যবহারকারী ফেসবুকের সমস্যা নিয়ে অভিযোগ জমা দিয়েছেন। বিভিন্ন দেশ থেকেই একই ধরনের সমস্যার খবর পাওয়া যাচ্ছে।

আকস্মিক এ বিভ্রাটে অনেক ব্যবহারকারী প্রথমে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন। তবে পরে জানা যায়, এটি ব্যক্তিগত অ্যাকাউন্টের সমস্যা নয়; বরং মেটার সার্ভার-সংক্রান্ত একটি বিস্তৃত প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্ভার বিভ্রাট বা সমস্যার কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তিগত এ সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা। এদিকে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে পাসওয়ার্ড পরিবর্তন বা অপ্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আগে মেটার আনুষ্ঠানিক ঘোষণা বা সমস্যার সমাধান পর্যন্ত অপেক্ষা করা উচিত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
আরও পড়ুন
মক্কা-মদিনাকে নিয়ে মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্ট
ফেসবুক-ইনস্টাগ্রাম ও টিকটকে নতুন যে নিষেধাজ্ঞা দিলো মেটা
মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে