images

আবহাওয়া

আজ থেকে শীত আরও বাড়বে

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০৯:১১ এএম

ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় আরও বেড়েছে।  এখনো চারদিক কুয়াশাচ্ছন্ন। আরও কমে গেছে রাজধানীর তাপমাত্রা।

সেমাবার (৫ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাবনা ও সিলেটসহ দেশের সাতটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সোমবার থেকে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কুয়াশার ঘনত্ব আবারও বাড়বে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

ঘন কুয়াশার কারণে নৌপথ, আকাশপথ ও সড়কে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন
Rtv

শৈত্যপ্রবাহের মধ্যেই তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ

উত্তরের জনপদসহ দেশের বিভিন্ন অঞ্চলে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘ মেয়াদি পূর্বাভাস অনুসারে, চলতি মাসেই দুই-তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ থেকে আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, আট থেকে ছয় দশমিক এক ডিগ্রি হলে মাঝারি, ছয় থেকে চার দশমিক এক ডিগ্রি হলে তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা আরও কমে চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আরটিভি/এস