images

আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৮:৪৩ এএম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাসও মিলেছে।

সোমবার (২০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
vl

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে হামলা, হাসপাতালে কাতরাচ্ছে ৫ নারী 

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয় ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।
 
রোববার (১৯ এপ্রিল) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এমআই