images

আবহাওয়া

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৪:৫০ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চার দিন ধরে বয়ে যাওয়া তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে এই পরিস্থিতি আরও দুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামী ২৬ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করতে পারে। একই সঙ্গে ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গরম থেকে স্বস্তি এনে দিতে পারে।

আরও পড়ুন
rfgvrfgvrvrv

এবারের স্থানীয় নির্বাচন কেমন হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (২৬ এপ্রিল) রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকা এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

আরটিভি/এমএস/এমআই