ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

এবারের স্থানীয় নির্বাচন কেমন হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম
পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

এবারের স্থানীয় নির্বাচন মনে রাখার মতো নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে আমাদের পদে পদে বিপদে পড়তে হচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘুলী ইউনিয়নের খাল ভাঙ্গন পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন ।

পানিসম্পদমন্ত্রী বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন বেশ চ্যালেঞ্জের ছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনও কঠিন চ্যালেঞ্জের নির্বাচন হবে।

তিনি বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। তাই দল থেকে যিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাকে অবশ্যই জনবান্ধব ও জনকল্যাণমুখী হতে হবে।

আরও পড়ুন

মন্ত্রী আরও বলেন, যেকোনো সময় স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা চলে আসতে পারে। তাই ইউনিয়নে যিনি চেয়ারম্যান বা মেম্বার হবেন, এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ, ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সাথে আমার-আপনার ভাগ্যও জড়িত।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির 
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির 
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন।
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন মাঠে সিটি করপোরেশন আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 
আরও পড়ুন
দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে: পানিসম্পদমন্ত্রী
জামায়াত আমিরের নেতৃত্বেই অশালীন বক্তব্যগুলো প্রতিষ্ঠা করা হচ্ছে: পানিসম্পদমন্ত্রী 
মসজিদের বিদ্যুৎ লাইন মেরামত করছিলেন সাঈদ, মুহূর্তেই সব শেষ
ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান