images

আবহাওয়া

দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৫:৪০ পিএম

দেশের দুই অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন
19

যশোর ও চুয়াডাঙ্গায় যেসব কারণে এতো বেশি গরম পড়ে

এদিকে রোববার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ অনুভূত হতে পারে। তবে কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যা সাময়িকভাবে স্বস্তি এনে দিতে পারে।

আরটিভি/এসএস