images

আবহাওয়া

রাতে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৬:৪৭ পিএম

দেশের ৮ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন
Web-Image

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব বিভাগেই আগামী কয়েক দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিসের পরামর্শ অনুযায়ী, ঝড়-বজ্রবৃষ্টিপ্রবণ এলাকায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসকে