ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: সংগৃহীত

দেশের আট অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টিসহ সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের তিন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশে সাধারণত পৌষ আর মাঘ মাস জুড়ে শীতের তীব্রতা দেখা দিলেও এরইমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া বইছে।
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ শুরু হতে পারে। 
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
আরও পড়ুন
দেশজুড়ে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
বজ্রবৃষ্টির আভাস, যেমন থাকবে আগামী চার দিনের আবহাওয়া
দেশের ২ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৩ বন্দরে সতর্কসংকেত