আজ আদালতে যাবেন খালেদা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭ , ০৯:১৯ এএম


আজ আদালতে যাবেন খালেদা

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জানালেন তার গণমাধ্যম শাখার কর্মকর্তকা শাইরুল কবির খান।

তিনি বলেন, বেগম জিয়া বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানের বাসভবন ফিরেজা থেকে আদালতের উদ্দেশে বের হবেন। বেলা ১১টায় বকশি বাজারের আলিয়া মাদরাসার মাঠে বিশেষ আদালতে হাজিরা দেবেন তিনি। 

পুরান ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে বিএনপি নেত্রীর আত্মপক্ষ সমর্থনের দিন ঠিক রয়েছে।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

অন্যদিকে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬শ’ ৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ দায়ের করে দুদক।  ২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় খালেদাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission