কোমি’র কাছ থেকে আনুগত্য চেয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭ , ০৯:২৭ এএম


কোমি’র কাছ থেকে  আনুগত্য চেয়েছিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি’র কাছে আনুগত্য চেয়েছিলেন। বৃহস্পতিবার বহুল প্রত্যাশিত মার্কিন কংগ্রেসের প্রকাশ্য শুনানিতে একথা জানাবেন কোমি। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

কোমির বিবৃতি অনুসারে, বরখাস্ত হওয়া সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে ট্রাম্প বলেছিলেন কিনা, এ নিয়েও সাক্ষ্য দেবেন সাবেক এ এফবিআই পরিচালক। ট্রাম্প রাশিয়া তদন্তকে মেঘ হিসেবে আখ্যায়িত করেছিলেন বলেও জানাবেন শুনানিতে।

একই সঙ্গে কোমি নিশ্চিত করবেন যে, এফবিআই-এর তদন্ত ট্রাম্পের বিরুদ্ধে নয় বলে যে দাবি মার্কিন প্রেসিডেন্ট করে আসছেন তা ঠিক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালের দিকে সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে অংশ নেবেন কোমি। শুনানিতে ৯ মে তাকে বরখাস্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে কথোপকথনের বিস্তারিত জানাবেন তিনি।

কোমির এ বিবৃতির পর রাশিয়া সংযোগ তদন্তে ট্রাম্পের আইনজীবী মার্ক কাসোভিচ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আনন্দিত যে কোমি নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না।

বিজ্ঞাপন

কোমির বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সংযোগের অভিযোগে অসন্তোষ প্রকাশ করেছেন এবং পরে একটি বৈঠকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। ২৭ জানুয়ারি হোয়াইট হাউসে কোমির সঙ্গে নৈশভোজে এ প্রত্যাখ্যানের কথা জানান ট্রাম্প। কোমি নৈশভোজের আলোচনাকে বিব্রতকর হিসেবে আখ্যায়িত করেছেন। 

ওই আলোচনায় ট্রাম্প কোমিকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কি চাকরিতে থাকতে চান নাকি চান না।

বিজ্ঞাপন

শুনানিতে কোমি বলবেন, ট্রাম্পের এমন কথায় তিনি আশ্চর্য হয়েছেন। কারণ এর আগে ট্রাম্প দু’বার তাকে পদত্যাগ না করার জন্য বলেছিলেন।

গ্রিনরুমের আলোচনার এক পর্যায়ে ট্রাম্প কোমিকে বলেন, আমার প্রয়োজন আনুগত্য, আমি চাই আনুগত্য।

এপি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission